বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়’-এর নবগঠিত এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো: রুহুল আমিন।
একই কমিটিতে অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়া পরিষদের বামনা উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক এবং দৈনিক দিনকাল পত্রিকার বামনা উপজেলা প্রতিনিধি মো: শহিদুল ইসলাম।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক এই কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নবগঠিত এই এডহক কমিটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সুধী সমাজ ও অভিভাবকবৃন্দ।
Leave a Reply