রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর:প্রধানমন্ত্রী তারেক রহমান শরীয়তপুরে পরকীয়ায় সাড়া না দেওয়ায় মিথ্যা ধর্ষণ অভিযোগের দাবি, আতঙ্কে পরিবার বিএনপির রাজনীতিতে সক্রিয় গাজী জহিরুল ইসলাম সবুজ, আন্দোলন-সংগ্রামে একাধিকবার হয়রানির অভিযোগ মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী Protected: ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ

সিলেবাস সংক্ষিপ্ত করার দাবিতে সড়ক অবরোধ ছাত্রদের

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩.৫৮ পিএম
  • ৩২৮ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ষষ্ঠ-নবম শ্রেণি পর্যন্ত (মাধ্যমিক) সব বিষয়ে সিলেবাস সংক্ষিপ্ত করার দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিকের বেশি শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

শিক্ষার্থীরা দুপুর ১টার পর মিরপুর সড়কে মিছিল বের করেন। এরপর সায়েন্সল্যাব মোড়ে এসে সড়ক অবরোধ করেন। এর ফলে মিরপুর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এই আন্দোলনে ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজসহ অন্যান্য স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক সময়ের বিভিন্ন কারণে দীর্ঘদিন ক্লাস করা সম্ভব হয়নি। কিন্তু এখন পরীক্ষার জন্য তড়িঘড়ি করে সবকিছু পড়ানো হচ্ছে। যথাযথভাবে ক্লাস না নিয়ে শিক্ষকরা তাদের পাঠ শেষ করার চেষ্টা করছেন। তাই এই অবস্থায় পুরো সিলেবাসের ওপর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। সেজন্য অবিলম্বে সিলেবাস সংক্ষিপ্ত করে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

রবিউল ইসলাম সিফাত নামের এক শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন এবং রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘদিন ক্লাস হয়নি। কিন্তু এখন ক্লাস শুরুর পর তড়িঘড়ি করে সবকিছু শেষ করার চেষ্টা করা হচ্ছে। এতে করে শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। তাই সিলেবাস সংক্ষিপ্ত করা এখন সময়ের দাবি।

শিক্ষা মন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে বিষয়টি নিয়ে শিগগিরই সমাধানের দাবি জানিয়ে নাঈমুল ইসলাম নামের আরেক শিক্ষার্থী বলেন, এই দাবিটি যৌক্তিক। সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো পর্যালোচনার আহ্বান জানাই। অবিলম্বে এই দাবি মানতে হবে। না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন এই শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews