বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা?

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২.১৭ পিএম
  • ৭ বার সংবাদটি পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের উত্তাপ কাটতে না কাটতেই ফুটবল বিশ্বে নতুন এক দ্বৈরথ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ইউরোপিয়ান ফুটবলের পরাশক্তি স্পেন এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাব্য মহারণ ‘ফিনালিসিমা’ আয়োজনের তোড়জোড় আবারও নতুন রূপ নিয়েছে। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সব ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরেই মাঠে গড়াতে পারে বহু প্রতীক্ষিত এই ম্যাচটি।

​মূলত উয়েফা ইউরো এবং কনমেবল কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের মধ্যে আন্তঃমহাদেশীয় ট্রফির লড়াই-ই হলো ‘ফিনালিসিমা’। ২০২২ সালে দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে টুর্নামেন্টটি ফিরে আসে, যেখানে লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ঐতিহাসিক শিরোপা ঘরে তুলেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।

​নিয়ম অনুযায়ী পরবর্তী আসরে মুখোমুখি হওয়ার কথা সদ্য ইউরো জয়ী স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার। শুরুতে কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করা হলেও পরবর্তীতে নিরাপত্তা ব্যবস্থার জটিলতায় তা স্থবির হয়ে পড়ে। মাঝপথে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু কিংবা দুই দেশের হোম-অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ আয়োজনের নানা গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত কোনো প্রস্তাবই বাস্তবায়ন হয়নি।

​তবে সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মার্টিন আরেভালের এক প্রতিবেদন ফুটবল প্রেমীদের নতুন করে আশাবাদী করে তুলেছে। তার মতে, দুই পরাশক্তির এই মহাল লড়াই আয়োজনের সময়সীমা হিসেবে চলতি বছরের নভেম্বরকে নির্ধারণ করা হচ্ছে।

​প্রতিবেদনে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ম্যাচটি আয়োজনের দৌড়ে আবারও এগিয়ে এসেছে কাতারের লুসাইল স্টেডিয়াম। এমনকি কাতার সরকার ইতোমধ্যে ম্যাচটির আয়োজন-স্বত্ব নিশ্চিত করেছে বলেও একাধিক সূত্রে দাবি করা হয়েছে।

​অবশ্য ম্যাচটির চূড়ান্ত তারিখ ও ভেন্যু নিয়ে আয়োজক সংস্থা উয়েফা (UEFA) বা কনমেবল (CONMEBOL)-এর পক্ষ থেকে এখনও কোনো অফিসিয়াল বা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে গুঞ্জন যদি সত্যি হয়, তবে বিশ্বকাপ ফাইনালের রেশ কাটতে না কাটতেই আবারও ইউরোপ ও লাতিন ফুটবলের দুই সেরা শক্তির লড়াই উপভোগ করার সুযোগ পাবেন ক্রীড়ামোদী দর্শকেরা।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

July 2026
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews