সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন খন্দকার শোয়েব মাহবুব ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি

আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই: সিইসি

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১.৩৬ পিএম
  • ২২০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই। কারণ আমাদের উপরে সামষ্টিকভাবে এটা ব্লেম করা হচ্ছে, সবাইকে ব্লেম করা হচ্ছে। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধংস করে দিয়েছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন ভবনে মাঠ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এমন মন্তব্য করেন।

সিইসি বলেন, উসমান হাদি শহীদ হয়েছেন তার রুহের মাগফেরাত কামনা করছি এবং তার পরিবারের সদস্যদের জন্য আমার আন্তরিক সমবেদনা।

তিনি বলেন, আমাদের একটা জাতীয় দায়িত্ব এসে পড়েছে। শাসনতান্ত্রিক দায়িত্ব আবার কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি এসে পড়েছে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সত্যিকার অর্থে বলতে গেলে ইফেক্টিভলি মাঠ পর্যায়ে যারা সরকারকে সচল রাখেন, যারা দেশটাকে সচল রাখেন মাঠ পর্যায়ে ইফেক্টিভলি, তাদের সবাই এখান উপস্থিত আছেন।

সিইসি বলেন, ক্রান্তি লগ্নে আমাদের উপরে যে দায়িত্ব এসে পড়েছে। এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে দেওয়া এটা আমাদের দায়িত্ব। আমার অথরিটি ততক্ষণ কাজ করবে যতক্ষণ আপনারা কাজ করবেন। আপনারা কাজ না করলে আমার অথরিটি কাজ করবে না। এ সিস্টেমটাকে ধরে রাখা সিস্টেমটাকে চালু রাখা এবং সিস্টেমটা যাতে ডেলিভার করতে পারে সে ব্যবস্থা করা, এইযে দায় সম্পূর্ণ দায়িত্ব আপনার। ইউ আর অল রেসপন্সিবল।

তিনি আরো বলেন, যে গুরু দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে। এই দায়িত্ব ডেলিভার করার ডিসচার্জ করার যে দায়িত্ব আমাদের উপর এসে পড়েছে আমরা ইনশাল্লাহ সবাই মিলে এটা পরিপালন করবো এবং এখানে কোন রকমের বিচ্যুতি ঘটবে না। আপনারা সবাই সঠিকভাবে সঠিক কাজটা সঠিক সময়ে করবেন, ইফেক্টিভলি করবেন। আমি বেশ কিছুদিন আগে সম্ভবত ছিলাম আমি এটা বলেছিলাম যে আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই।

কারণ আমাদের উপরে সামষ্টিকভাবে এটা ব্লেম করা হচ্ছে সবাইকে ব্লেম করা হচ্ছে। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধংস করে দিয়েছি। বলা হচ্ছে আমরা একটা ম্যানেজ ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি।

সিইসি বলেন, এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। রুল অফ ল এর মাধ্যমেই সম্ভব। সুতরাং আপনারা যেটা মাঠ দিয়ে যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন।

বৈঠকে অন্য নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপাররা অংশ নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews