মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর:প্রধানমন্ত্রী তারেক রহমান শরীয়তপুরে পরকীয়ায় সাড়া না দেওয়ায় মিথ্যা ধর্ষণ অভিযোগের দাবি, আতঙ্কে পরিবার বিএনপির রাজনীতিতে সক্রিয় গাজী জহিরুল ইসলাম সবুজ, আন্দোলন-সংগ্রামে একাধিকবার হয়রানির অভিযোগ মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী Protected: ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ

ইসরায়েলি হামলায় গাজা ও লেবাননে নিহত ১৪০

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ১০.১১ এএম
  • ২৮৫ বার সংবাদটি পড়া হয়েছে

ইসরায়েলি হামলায় ১৪০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েলি বর্বর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ও লেবাননে ১৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাজায় ৯৫ জন এবং লেবাননে ৬ জন চিকিৎসকসহ ৪৫ জন রয়েছেন।

শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোর থেকে গাজা ভূখণ্ডজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭৫ জন ফিলিস্তিনের অবরুদ্ধ উত্তর গাজার নাগরিক ও ফিলিস্তিনের অন্যান্য স্থানের ২০ জন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ৪৫ লেবানিজ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন চিকিৎসক রয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যায় কমপক্ষে ৪৩ হাজার ২০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ১ লাখ ১ হাজার ৬৪১ জন।

এছাড়া গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত ২ হাজার ৮৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৩ হাজার ৪৭ জন।

মূলত ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে আসছিলো ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এরই জেরে গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

এদিকে হিজবুল্লাহও ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টাে আক্রমন চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহর ছোড়া রকেটে উত্তর ইসরায়েলে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার বিদেশি কর্মী এবং তিনজন ইসরায়েলি নাগরিক।

এর আগে গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews