সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর:প্রধানমন্ত্রী তারেক রহমান শরীয়তপুরে পরকীয়ায় সাড়া না দেওয়ায় মিথ্যা ধর্ষণ অভিযোগের দাবি, আতঙ্কে পরিবার বিএনপির রাজনীতিতে সক্রিয় গাজী জহিরুল ইসলাম সবুজ, আন্দোলন-সংগ্রামে একাধিকবার হয়রানির অভিযোগ মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী Protected: ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ

এশিয়ার আরেক দেশে জেন-জি বিক্ষোভ শুরু

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮.৩৪ পিএম
  • ৩১২ বার সংবাদটি পড়া হয়েছে
পূর্ব তিমুরে রাস্তায় নেমে এসেছে হাজারো তরুণ। ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক: এশিয়ার বিভিন্ন দেশে তরুণ প্রজন্মের আন্দোলন যেভাবে রাজনীতির চিত্র পাল্টে দিচ্ছে, তার ঢেউ এবার পৌঁছেছে পূর্ব তিমুরে। রাজধানী দিলির রাস্তায় নেমে এসেছে হাজারো তরুণ, মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এমপিদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ এখন রূপ নিয়েছে এক অগ্নিগর্ভ পরিস্থিতিতে।

সংঘর্ষে উত্তপ্ত দিলি

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজধানী দিলি। জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। একটি সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, আর পুলিশের দিকে ছোড়া হয় ইট-পাটকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে দেয়, ফলে গোটা শহরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রায় দুই হাজার বিক্ষোভকারীর বেশিরভাগই তরুণ শিক্ষার্থী। তাদের দাবি স্পষ্ট— সংসদের ৬৫ সদস্যের জন্য টয়োটা প্রাডো এসইউভি কেনার পরিকল্পনা অবিলম্বে বাতিল করতে হবে।

‘চোরদের থামাও’

বিক্ষোভকারীদের হাতে ব্যানারে লেখা ছিল, ‘চোরদের থামাও।’ আন্দোলনের নেতা ৩৪ বছর বয়সী ডমিঙ্গোস দে আন্দ্রাদে বলেন, ‘আমরা চাই সংসদ সভাপতি প্রকাশ্যে ঘোষণা দিয়ে এই সিদ্ধান্ত বাতিল করুন। না হলে আন্দোলন অব্যাহত থাকবে।’

রাজনৈতিক দলগুলোর অবস্থান

সোমবারও একই দাবিতে রাজধানীজুড়ে বিক্ষোভ হয়। এর পর কয়েকটি রাজনৈতিক দল সংসদে গাড়ি কেনার পরিকল্পনা বাতিলের প্রস্তাব তোলার ঘোষণা দিয়েছে। তবে সমালোচনার বিষয় হলো— বাজেট অনুমোদনের সময় এই গাড়ি কেনার অর্থ বরাদ্দে তারাই সমর্থন দিয়েছিল।

রাষ্ট্রপতির বার্তা

দেশটির প্রেসিডেন্ট হোসে রামোস-হোরতা বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ‘সরকার বা সংসদ ভুল করলে তার বিরুদ্ধে প্রতিবাদ নাগরিকদের অধিকার। কিন্তু সহিংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না।’

দারিদ্র্যের দেশে বিলাসিতা

২০০২ সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা পাওয়া পূর্ব তিমুর এখনো দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দরিদ্র দেশ। তেলনির্ভর অর্থনীতির দেশটিতে বেকারত্ব, অপুষ্টি ও বৈষম্য প্রকট সমস্যা হিসেবে রয়ে গেছে। এমন বাস্তবতায় এমপিদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার পরিকল্পনা সাধারণ মানুষের কাছে অযৌক্তিক বিলাসিতা হিসেবেই দেখা দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই আন্দোলন শুধু গাড়ি কেনার বিরুদ্ধে নয়, বরং রাজনৈতিক নেতাদের বিলাসী জীবনযাপন ও তরুণদের দীর্ঘদিনের হতাশারই বহিঃপ্রকাশ। অনেকের মতে, পার্শ্ববর্তী ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক জেন-জি আন্দোলনের প্রতিচ্ছবি এবার দেখা যাচ্ছে পূর্ব তিমুরের রাস্তায়।

সূত্র : আরব নিউজ

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews