সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন খন্দকার শোয়েব মাহবুব ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি

ওসমান হাদি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন: প্রধান উপদেষ্টা

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৩.১৬ পিএম
  • ৩২৩ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক: যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে এসে তিনি এ কথা বলেন।

জানাজা শেষে উপস্থিত জনতার উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, “আজ লাখো মানুষ হাদির কথা শুনতে এখানে এসেছে। আমরা হাদিকে বিদায় দিতে আসিনি। হাদি যে মন্ত্র আমাদের শিখিয়ে গেছে—মাথা নত না করার, সেই মন্ত্র যেন বাংলাদেশের মানুষ অন্তরে ধারণ করে, সেই কারণেই আজ আমরা এখানে উপস্থিত হয়েছি।”

ড. ইউনূস বলেন, “বারবার মনে পড়ে—‘বলো বীর, চির উন্নত মম শির’। হাদি আমাদের শিখিয়ে গেছে কীভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, কীভাবে অন্যায়ের সামনে নত না হতে হয়। এই মন্ত্র আমাদের অন্তরে থাকবে। হাদির শেখানো এই আদর্শেই বাংলাদেশ আবারও উজ্জীবিত হবে।”

তিনি আরও বলেন, শহীদ শরিফ ওসমান হাদি শুধু একটি নাম নন, তিনি একটি চেতনা, একটি আন্দোলনের প্রতীক। তার আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায়, সত্য ও গণতন্ত্রের পথে চলার অনুপ্রেরণা জোগাবে।

এর আগে সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শরিফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল সম্পন্ন করার পর সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে শোকমিছিলসহ মরদেহ আনা হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

জানাজাকে কেন্দ্র করে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় মানুষের ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট, বিজয়স্মরণী, আসাদগেটসহ আশপাশের এলাকাগুলো জনসমুদ্রে পরিণত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ-যুবক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা হাদির শেষ বিদায়ে অংশ নেন।

শোকাহত জনতা এ সময় হাদির আদর্শ ধারণ করে গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews