রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ১১.৩৯ এএম
  • ৩৭৩ বার সংবাদটি পড়া হয়েছে
তারেক রহমান,ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি তিনি বরিশালে নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

তিনি বলেন, ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে জনসমাবেশে বক্তৃতা দেবেন দলীয় চেয়ারম্যান।

শিরিন জানান, রাজনৈতিক সফরের সময়সূচি নির্ধারকের কাছ থেকে ২৯ জানুয়ারি দিবাগত রাতে ফোন পেয়ে তিনি বিষয়টি জানতে পারেন। ৪ ফেব্রুয়ারির সফরসূচিই চূড়ান্ত। তারেক রহমান যশোর থেকে বরিশালের পথে রওনা হবেন এটিও জানা গেছে। যদিও তিনি আকাশপথে আসবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

এ ছাড়া, বরিশাল বিভাগের ২১টি আসনের মনোনীত প্রার্থী এবং বিভাগীয় ও মহানগরসহ আট জেলার নেতাদের সফরের বিষয়ে প্রস্তুত থাকতে নির্দেশনা পাঠানো হয়েছে।

এর আগে, ২৬ জানুয়ারি তার বরিশাল সফরের কথা থাকলেও তা পিছিয়ে ২৭ জানুয়ারি করা হয়। পরবর্তীতে সেই তারিখও বাতিল করা হয়, তবে নতুন দিন ঘোষণা করা হয়নি। এবার অবশেষে তারিখটি স্থির হলো।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশালে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান। তখন তিনি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। প্রায় দুই দশক পর এবার তিনি চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরে যাচ্ছেন—যা নিয়ে স্থানীয় বিএনপি মহলে নতুন উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews