রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর:প্রধানমন্ত্রী তারেক রহমান শরীয়তপুরে পরকীয়ায় সাড়া না দেওয়ায় মিথ্যা ধর্ষণ অভিযোগের দাবি, আতঙ্কে পরিবার বিএনপির রাজনীতিতে সক্রিয় গাজী জহিরুল ইসলাম সবুজ, আন্দোলন-সংগ্রামে একাধিকবার হয়রানির অভিযোগ মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী Protected: ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ

নির্বাচনী পরিবেশ বিঘ্নিতকারীদের প্রতি কঠোর হওয়ার নির্দেশ ইসির

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬.৫৯ পিএম
  • ৩৫৯ বার সংবাদটি পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন,,ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনী পরিবেশকে ব্যহত করে এমন কর্মকাণ্ড করলে তাদের প্রতি আইন শৃঙ্খলাবাহিনীকে কঠোর হতে নির্দেশনা সাংবিধানিক এ সংস্থাটি।

রোববার (২১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বাহিনীর যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় নির্বাচন ভবনে আইন শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে ব্রিফিং করে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সার্বিকভাবে যদি বলি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশ্যই আছে। যারা নির্বাচনকে বিঘ্নিত করতে চায়, আন্ডারমাইন করতে চায় আমরা এগুলো সব চিহ্নিত করেছি। জনমনে যাতে স্বস্তি ফেরত আসে, মানুষ যেন আশ্বস্ত হয় সে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এবং ঘটনোর দুঃসাহস না দেখায় তারা যেন পালাতে না পারে সেজন্য গোয়ন্দা সংস্থাসহ বাহিনীগুলোকে সচেতন থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্বাচন কমিশনার জানান, তফসিল ঘোষণার পর থেকে আচরণবিধি প্রতিপালন সন্তোষজন হলেও কিছু কিছু বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। এরইমধ্যে ওসমান হাদি হত্যাকাণ্ড ভোটের পরিবেশে প্রভাব ফেলেভেছ।

এক প্রশ্নের জবাবে আবুল ফজল মো সানাউল্লাহ বলেন, “তফসিল ঘোষণার পর থেকে যে সময়টা পার করেছি, সেদিক থেকে একটা বড় ঘটনা ঘটে গেছে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড। যে কারণে ব্যাপারটা এত বেশি ওভারপওয়ারিং ছিল, পুরো জাতি আমরা শ্যাকেন্ড হয়ে গেছি। এটাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে একটা প্রভাব ফেলেছে।”

মাঠ পযায়ে জেলা উপজেলা পযায়ে আচরণবিধি প্রতিপালনে অতীতের চেয়ে বেশি সতর্ক বলে মনে করেন তিনি।

এ নির্বাচন কমিশনাার বলেন, “যেটা একটা ভালো লক্ষণ। একাধিক দলের মাঝে ঝুটঝামেলা আছে। সার্বিকভাবে যদি বলি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশ্যই আছে।”

তিনি বলেন, যারা নির্বাচনকে বিঘ্নিত করতে চায়, আন্ডারমাইন করতে চায়; তাদের টার্গেট কিন্তু মূলত শহর এলাকা। তারা খুব অর্গানাইজভাবে টার্গেটেড সম্ভবত কর্মকাণ্ড করছে। যাতে করে এটার প্রভাব জনমনে শঙ্কাটা ছড়িয়ে পড়ে। আমরা এগুলো সব চিহ্নিত করেছি। জনমনে যাতে স্বস্তি ফেরত আসে, মানুষ যেন আশ্বস্ত হয়, দলগুলো যাতে যথাযথভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন, নির্বাচনী তফসিল অনুযায়ী সব কাজ যেন নির্বিঘ্ন হতে পারে সে নির্দেশনা দিয়েছি।”

চোরাগোপ্তা হামলার বিষয়েও সতর্ক ও ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, চোরাগোপ্তা হামলা হল যারা হেরে যায় তাদের একটা কৌশল। এগুলোকে প্রতিহত করার জন্য যা যা মেজার নেওয়া দরকার সেগুলো নিতে হবে এবং তারপরে কেউ এগুলো ঘটনোর দুঃসাহস না দেখায় তারা যেন পালাতে না পারে সেজন্য আমাদের সচেষ্টা হতে হবে। গোয়ন্দা সংস্থাসহ বাহিনীড়গুলোকে সচেতন করেছি।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ ডিসেম্বর পযন্ত আগ্রহীরা মনোনয়ন জমা দিতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews