সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন খন্দকার শোয়েব মাহবুব ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি

প্রবাসী পোস্টাল ব্যালট: ছয় কারণে বাতিল হতে পারে ভোট

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৫.৪৮ এএম
  • ২৪১ বার সংবাদটি পড়া হয়েছে
নির্বাচন কমিশন.ইসি,ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এবার প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ ক্ষেত্রে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারীরাই ভোটদানের সুযোগ পাবেন। তবে নির্দিষ্ট বিধান না মানলে ছয় ধরনের ত্রুটির কারণে তাদের পোস্টাল ব্যালট বাতিল হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে পাওয়া তথ্যানুসারে, বিদেশে অবস্থানরত প্রায় তিন লাখ প্রবাসী ইতোমধ্যে অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন। রাত সাড়ে আটটা পর্যন্ত নিবন্ধন সংখ্যা ছিলো দুই লাখ ৮০ হাজার ২৬৭। নিবন্ধন চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

ইসি কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, নিবন্ধনকারীরা তাদের দেওয়া ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার ও ফিরতি খাম পাবেন। নির্দিষ্ট নিয়মে ভোট দিয়ে খামটি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠালেই তা গণনায় অন্তর্ভুক্ত হবে। এজন্য গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) পোস্টাল ব্যালট সংক্রান্ত বিধান সংযোজন করা হয়েছে।

যে ছয় কারণে পোস্টাল ব্যালট বাতিল হবে

গণপ্রতিনিধিত্ব আদেশ, ২০২৫-এর ২৭ অনুচ্ছেদ অনুযায়ী নিচের যেকোনো পরিস্থিতিতে পোস্টাল ব্যালট গণনায় যুক্ত হবে না—

১. কোনো প্রতীকের পাশে টিক বা ক্রস না থাকলে। ২. একাধিক প্রতীকের পাশে চিহ্ন দিলে। ৩. চিহ্ন এমনভাবে দেওয়া হলে যাতে কোন প্রার্থীকে ভোট দেওয়া হয়েছে তা পরিষ্কারভাবে বোঝা না যায়। ৪. অনুচ্ছেদ ৩৭এ অনুযায়ী গণনার আগেই ব্যালট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে না পৌঁছালে। ৫. আদালতের সিদ্ধান্তে সংশ্লিষ্ট আসনের প্রার্থীতালিকায় পরিবর্তন এলে। ৬. ভোটারের প্রয়োজনীয় ঘোষণা না থাকলে।

পোস্টাল ব্যালট গণনার পদ্ধতি

আরপিও অনুযায়ী, প্রতিটি আসনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়কে পোস্টাল ব্যালট গণনার কেন্দ্র হিসেবে ধরা হবে। প্রিসাইডিং কর্মকর্তা প্রার্থী বা তাদের এজেন্টদের উপস্থিতিতে খাম খুলে বিধি অনুযায়ী ভোট গণনা করবেন। গণনা শেষে নির্ধারিত ফরমে সত্যায়িত বিবরণী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে। এরপর এই ফল মোট নির্বাচনী ফলাফলের সঙ্গে যুক্ত হবে।

কোন কোন দেশ থেকে কত নিবন্ধন

ইসির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রবাসী নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে ৭৬,৭৫৮ জন। এরপর যুক্তরাষ্ট্রে ২০,৩৬০, কাতারে ২০,১৮৫, সংযুক্ত আরব আমিরাতে ১৭,৪৮৬, মালয়েশিয়ায় ১৫,৮৭৭, সিঙ্গাপুরে ১৪,৩৮৩, যুক্তরাজ্যে ১২,৮৭১, ওমানে ১০,১৬৮, কানাডায় ৯,৬৫৯ এবং দক্ষিণ কোরিয়ায় ৯,৫৮০ জন।

জেলার মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে ঢাকা জেলায় ৩২,২৯৪ জন। আর আসনভিত্তিক হিসেবে সর্বোচ্চ নিবন্ধন নোয়াখালী-১ আসনে ৪,৭৬৩ জন।

কাদের জন্য পোস্টাল ভোটের সুযোগ

প্রবাসীদের পাশাপাশি পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন,ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মচারীরা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা,আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা।

দেশের ভেতরের এসব ক্যাটাগরিতে নিবন্ধন তফসিল ঘোষণার পর শুরু হবে। কর্মরত সরকারি কর্মকর্তারা ও কয়েদিদের নিবন্ধন চলবে তফসিল ঘোষণার পরবর্তী ১৫ দিন পর্যন্ত। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েনের সিদ্ধান্তের পর নিবন্ধন করবেন।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে ফুল কমিশন। একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল রেকর্ড করা হবে। এদিন অথবা পরদিনই তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। আর ভোটগ্রহণ হতে পারে আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews