রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

বদরুলের‘ বদকর্মে’ ডুবছে গণপূর্ত অধিদপ্তর

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৯.৩৬ পিএম
  • ৬৯৬ বার সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:পাঁচজনকে ডিঙ্গিয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্ব পেয়েছিলেন খালেকুজ্জামান চৌধুরী। সবার আশা ছিল অস্ট্রেলিয়ায় পড়াশোনা করা খালেকুজ্জামানের হাত ধরেই নিজেদের হারানো গৌরব উদ্ধার করতে পারবে গণপূর্ত অধিদপ্তর। কিন্তু তাঁর ঘনিষ্ঠ সহযোগী সাভার গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের নানা ‘বদ কর্মকান্ডে’ ডুবতে বসেছেন তিনিসহ গণপূর্ত অধিদপ্তর। বদরুলের এই কর্মে প্রশয় রয়েছে বর্তমান সচিব মো. নজরুল ইসলামেরও।

বৃহত্তর গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার আগে সেই সরকারের ঘনিষ্ঠভাজন হিসেবে গণপূর্ত অধিদপ্তরে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন মোহাম্মদ বদরুল আলম খান। তৎকালীন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ওবায়দুল মোকতাদির চৌধুরীর বাড়ির লোক হিসেবে পরিচিতি ছিল তার। একই এলাকায় বাড়ি হওয়ায় সে সময়ে নিয়োগ, বদলি নিয়ে প্রভাব বিস্তার করতো। এর আগে ভোলার নির্বাহী প্রকৌশলী থাকার সুবাদে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল। এখনও ঘনিষ্ঠতা রয়েছে ভোলার ঠিকাদারদে সঙ্গে। তাদের নিয়েই একটি সিন্ডিকেট করে ব্যাবসা করার অভিযোগ রয়েছে বদরুলের বিরুদ্ধে।

গত ২৮ অক্টোবর গণপূর্ত অধিদপ্তরের চলতি দায়িত্বের প্রধান প্রকৌশলী মোহাম্মাদ শামীম আখতারকে সরিয়ে প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব দেয়া হয় গণপূর্ত মেট্টো জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীকে। এর একদিন পরে একই পদে চলতি দায়িত্ব দেয়া হয় তাকে। পাঁচজনকে ডিঙ্গিয়ে (সুপারসিড) প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেয়ায় গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী ও কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হলেও দায়িত্ব নিয়ে খালেকুজ্জামান চৌধুরীর ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারনে সবার মধ্যে আস্থার সৃষ্টি হয়েছিল। সেই আস্থায় গুড়েবালি করে দিচ্ছে বদরুলের একের পর এক বদ কর্মকান্ড। নিয়োগ বদলির ক্ষেত্রে বদরুলের একক নিয়ন্ত্রণ ঠেকাতে পারছেন না খালেকুজ্জামান নিজেই। সচিবের আস্কারা পেয়ে আরো বেপরোয়া হয়ে ওঠেন বদরুল আলম। ফলে বদরুলের কাছে একেবারে অসহায় অবস্থায় পড়েছেন চলতি দায়িত্বে প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী।

গত বছরের পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর একেবারেই খোলস বদলে ফেলেন মোহাম্মদ বদরুল আলম খান। নিজেকে বিএনপি জামাতের ঘনিষ্ঠ হিসেবে প্রমাণ করতে একের পর এক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। মো. নজরুল ইসলাম সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে ‘বৃহত্তর কুমিল্লা’র লোক হিসেবে সচিবের কাছাকাছি পৌঁছে যান। সচিবের সঙ্গে সম্পর্কের সূত্র ধরেই গণপূর্তের নিয়ন্ত্রণ নিয়ে নেন বদরুল। পাঁচজনকে ডিঙ্গিয়ে প্রধান প্রকৌশলী পদে খালেকুজ্জামান চৌধুরী দায়িত্বে আসার পর থেকে তাকেও নিজ নিয়ন্ত্রণে নিয়ে নেন বদরুল। তার পরিকল্পনাতেই সকল বদলি ও পদোন্নতির কাজ অনেকটা পুতুলের মতোই করে যাচ্ছেন খালেকুজ্জামান। এ নিয়ে গণপূর্তের সকল স্তরের প্রকৌশলী ও কর্মকর্তার মধ্যে বিরাজ করছে ক্ষোভ ও অসন্তোষ।

মোহাম্মদ বদরুল আলম খান গত বছরের পাঁচ আগস্ট থেকে একটি সিন্ডিকেট তৈরি করে গণপূর্তে ঠিকাদারি কাজ করে আসছেন। গণপূর্তের প্রকৌশলীদের মধ্যে ঠিকাদারী করার ঐতিহ্য ধরে রেখেছেন এই বদরুল। তিনি ভোলা, চট্টগ্রাম, ব্রাম্মনবাড়িয়াসহ বিভিন্ন এলাকার ঠিকাদারদের একটি শক্তিশালী গ্রুপ তৈরি করেছেন। যাতে ঢাকার স্থানীয় বিএনপি-জামাতের নেতারাও রয়েছে। ঢাকার বিভিন্ন ডিভিশন ছাড়াও চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লার প্রকৌশলীদের চাপ দিয়ে এই সিন্ডিকেটকে কাজ দিতে চাপ সৃষ্টি করছে।

সম্প্রতি কুমিল্লার ইএম-এর একটি টেন্ডারে ভুয়া সার্টিফিকেটধারী এক ঠিকাদারকে কাজ দিতে কুমিল্লার প্রকৌশলী এবং ঢাকার এমআইএস সেলের প্রকৌশলীকে চাপ সৃষ্টি করেছে। পরে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মিরপুরে আসিফ নামে এক বিএনপি নামধারী ঠিকাদারকে কাজ দিতে বিভিন্ন ডিভিশনে ফোন করে প্রকৌশলীদের বাধ্য করছেন বদরুল। এই আসিফ ইতিমধ্যেই পুলিশের বিভিন্ন থানার ভবন ও অন্যান্য সরকারি প্রকল্পে কাজ পেয়েছেন।

ঠিকাদাররা জানান, বদরুল আলম ও আসিফের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। বদরুল আলম ফোনে বিভিন্ন নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ রাখেন এবং তাদেরকে চাপ দেন আসিফকে কাজ দিতে। মিরপুর পাইকপাড়া আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের আরবরিকালচার কাজ নিয়েও অভিযোগ আছে। আরবরিকালচার বিভাগের দায়িত্ব থাকা সত্ত্বেও, বদরুল আলম মিরপুর বিভাগের মাধ্যমে টেন্ডার করান। যা সম্পূর্ণ অবৈধ। পুলিশের ১০৭ থানা নির্মাণ প্রকল্পের আওতায় মিরপুর গণপূর্ত বিভাগের নিয়ন্ত্রণাধীন ভাষানটেক থানার কাজের টেন্ডারও তাঁর পছন্দের ঠিকাদারকে দিতে বাধ্য করেছেন। এছাড়াও বদরুল আলম ভাইদের দিয়ে ডেভেলপার ব্যাবসা করছেন প্রায় ২০ বছর ধরে। একটি তদন্ত কমিটি গঠন করে তার পেশাবহির্ভুত কাজগুলো তদন্ত করলেই সব ধরা পড়বে।

এ ব্যাপারে মোহাম্মদ বদরুল আলম খান সাংবাদিকে বলেন, প্রধান প্রকৌশলীর কাছ থেকে আমাকে দূরে সরাতে একটি মহল সক্রিয় রয়েছে। অধিদপ্তরে আমি ভালো কাজ করছি। যা অনেকেই মেনে নিতে পারছে না। সাভার সার্কেলের বাইরে তাঁর ভালো কাজ করার এখতিয়ার আছে কি-না সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ডিপার্টমেন্টের স্বার্থে অনেক কিছুই করতে হয়। সিন্ডিকেট করে ঠিকাদারী কাজ করা এবং বিভিন্ন প্রকৌশলীকে ফোন দিয়ে কাজ দিতে বাধ্য করার বিষয়ে তিনি বলেন, এগুলো ঠিক নয়। অপপ্রচার।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews