রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর:প্রধানমন্ত্রী তারেক রহমান শরীয়তপুরে পরকীয়ায় সাড়া না দেওয়ায় মিথ্যা ধর্ষণ অভিযোগের দাবি, আতঙ্কে পরিবার বিএনপির রাজনীতিতে সক্রিয় গাজী জহিরুল ইসলাম সবুজ, আন্দোলন-সংগ্রামে একাধিকবার হয়রানির অভিযোগ মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী Protected: ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ

বাংলাদেশে এলেন নতুন কোচ সিমন্স

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ২.২২ পিএম
  • ৩০৮ বার সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক :
কখনও আয়ারল্যান্ড, কখনও ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে বাংলাদেশে এসেছেন ফিল সিমন্স। আরও আগে খেলেয়াড়ি জীবনে তো এসেছেনই। এবার তিনি এলেন এদেশের একজন হয়েই। বাংলাদেশ দলের দায়িত্ব নিতে চলে এলেন ক্যারিবিয়ান এই কোচ।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে বিসিতে সংবাদ সম্মেলনে জানান, কোচ হিসেবে সিমন্সকে নিয়োগ দিয়েছেন তারা।

বুধবার (১৬ অক্টোবর) সকালে ঢাকায় পা রাখলেন ৬১ বছর বয়সী কোচ।

চান্দিকা হাথুরুসিংহেকে সরানোর পর এই দায়িত্ব পান সিমন্স। জাতীয় ক্রিকেটারকে শারীরিক আক্রমণ ও বোর্ডের চাকুরে হিসেবে অসদাচরণের জন্য হাথুরুসিংহেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া ও বরখাস্ত করার কথা মঙ্গলবার জানান বিসিবি সভাপতি।

২০১৭ সালে হাথুরুসিংহের পদত্যাগের পর যখন নতুন কোচ খুঁজছিল বিসিবি, তখনও আগ্রহী ছিলেন সিমন্সও। ঢাকায় এসে বিসিবিতে প্রেজেন্টেশনও দিয়ে গিয়েছিলেন তিনি। সেবার দায়িত্বটি না পেলেও এবার হাথুরুসিংহের বদলেই তাকে বেছে নিল এখনকার বোর্ড।

নতুন কোচের নাম জানিয়ে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি মঙ্গলবার বলেছিলেন, এই মুহূর্তে সিমন্সকেই সবচেয়ে যোগ্য মনে হয়েছে তাদের।

তিন-চারজন কোচের সঙ্গে কথা বলেছি, তার মধ্যে যাকে সেরা মনে হয়েছে… অনেক সময় হয় কী, আমি যেটা মনে করি, যখন আপনি কোচ হিসেবে সুপারস্টার, তখন কতটা মনোযোগ থাকে কাজে… তার চেয়ে বরং যারা সত্যিই পরিশ্রমী… তাকে (সিমন্স) আমি দেখেছি, কাজের ধরন… যখন জিম্বাবুয়ে খেলতে এসেছে, ব্যক্তিগতভাবে দেখা করেছি, কখনও আলোচনা করেছি যে, কীভাবে সে চিন্তা করে, কীভাবে অনুপ্রাণিত করে (দলকে), এসব দেখে আমার ভালো লেগেছে।

তার এজেন্টের সঙ্গেও কথা হয়েছে আমার। সব মিলিয়ে তাকেই সেরা বিকল্প মনে হয়েছে।

আপাতত স্রেফ মাস পাঁচেকের দায়িত্ব সিমন্সের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই মেয়াদ শুরু, থাকবেন ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬ টেস্ট ও ১৪৩ ওয়ানডে খেলা সাবেক এই অলরাউন্ডার ২০০২ সালে খেলা ছেড়ে দেওয়ার পরপরই নাম লেখান কোচিংয়ে। জিম্বাবুয়ের হারারেতে একটি একাডেমির হয়ে কোচিং শুরুর বছর দুয়েক পর জিম্বাবুয়ের জাতীয় দলের কোচের দায়িত্ব পান। ২০০৭ সালে আয়ারল্যান্ডের কোচ হন তিনি।

আইরিশদের সবচেয়ে লম্বা সময়ের কোচ ছিলেন তিনি। ২০১৫ সাল পর্যন্ত টানা দায়িত্বে থেকে পরে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন। পরের বছর ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে তার কোচিংয়ে। পরে আফগানিস্তানের ব্যাটিং কোচ ও প্রধান কোচও ২০১৭ সালে।

২০১৯ সালে আরেক দফায় ফেরেন ওয়েস্ট ইন্ডিজের কোচের দায়িত্বে, যেটি শেষ হয় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। এছাড়াও বিভিন্ন জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নানা ভূমিকায় দেখা গেছে তাকে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews