রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর:প্রধানমন্ত্রী তারেক রহমান শরীয়তপুরে পরকীয়ায় সাড়া না দেওয়ায় মিথ্যা ধর্ষণ অভিযোগের দাবি, আতঙ্কে পরিবার বিএনপির রাজনীতিতে সক্রিয় গাজী জহিরুল ইসলাম সবুজ, আন্দোলন-সংগ্রামে একাধিকবার হয়রানির অভিযোগ মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী Protected: ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ

বামনায় দুস্থ্যদের চিকিৎসা দিচ্ছে নৌবাহিনী

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৭.৫৭ পিএম
  • ৬১০ বার সংবাদটি পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী বরগুনার বামনা উপজেলায় অসহায় ও দুস্থ্য রোগীদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার(২৮ জুলাই) সকাল ১০ টা থেকে স্থানীয় বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উপজেলার তিন শতাধিক দুস্থ্য নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে এই সেবা প্রদান করা হয় বলে জানিয়েছেন নৌবাহিনীর কর্মকর্তারা।
নৌবাহিনী জানান, বাংলাদেশ নৌ বাহিনী প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন পরিস্থিতিতে উপকূলীয় ও দুর্গম এলাকায় নিয়মিত ভাবে সেবামুলক কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে সংশ্লিস্ট নৌ কন্টিজেন্ট সমূহে জুলাই পুনর্জাগরণ অনুষ্টান ২০২৫ এর অংশ হিসাবে বামনা উপজেলায় নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদল বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে।
জানাগেছে সকাল ১০ টা শুরু করে বিকেল চারটা পর্যন্ত চিকিৎসাসেবা দেয়া হয় । নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগেরও চিকিৎসা দেন। রোগীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ঔষধপত্রও।
ক্যাম্পে উপস্থিত স্থানীয় মাসুদ রেজা ফয়সাল জানান, এই ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক, বিশেষ করে যারা দূরবর্তী এলাকায় গিয়ে চিকিৎসা নিতে পারেন না তাদের জন্য এটি আশির্বাদ।
এখানে চিকিৎসা নিতে আসা নটোবর মালাকর জানান, বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট। এছাড়াও সেখানে গিয়ে ১০ টাকার টিকিট কেটে দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমাদের ডা. দেখাতে হয়, এবং এক পাতা নাপা আর একপাতা এন্টাসিড ছাড়া কিছুই পাইনা আমরা। সব রোগের একই ঔষধ দেয়। আর এখানে তারা ফ্রিতে অনেক ঔষধ বিতরণ করছে।
বাংলাদেশ নৌবাহিনী খুলনা হাসপাতালের সার্জন লে.কমান্ডার ডাঃ স্বপ্নিল কুমার রায় (বিএন) জানান, বামনায় বয়স্করা ব্যাথা ও এলার্জি জনিত রোগে বেশি আক্রান্ত। এছাড়াও সিজনাল ফ্লু তে আক্রান্ত রোগীর চিকিৎসা নিতে বেশি আসছে। তাদেরকে বিভিন্ন পরামর্শের পাশাপাশি ফ্রিতে ঔষধ বিতরণ করা হচ্ছে।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ চিকিৎসা সেবা নিতে পারে না, এবং খরচ ব্যায় বহুল তারা হিমশিম খাচ্ছে। তাই নিয়মিতভাবে আমাদের এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews