সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন খন্দকার শোয়েব মাহবুব ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি

বিএনপির প্রার্থি পরিবর্তনের ইঙ্গিত, সুখবর পেতে পারেন যারা

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৭.২৩ পিএম
  • ৩৬৩ বার সংবাদটি পড়া হয়েছে
ছ‌বি: সংগৃহীত

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি তিন দিনের কর্মশালা আয়োজন করেছে। দলীয় সূত্র জানায়, যেসব আসনের প্রার্থী কর্মশালায় ডাকা হয়েছে, তাদের প্রার্থিতা প্রায় নিশ্চিত। বিপরীতভাবে যাদের ডাকা হয়নি, তাদের আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। এতে কয়েকটি আসনে চমকপ্রদ রদবদলের আভাস মিলেছে।

কর্মশালায় ডাকা হয়নি এমন প্রার্থীদের মধ্যে রয়েছেন ঝালকাঠি-২ আসনের ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, চট্টগ্রাম-৬ এর গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও যশোর-৬ এর কাজী রওনকুল ইসলাম। অন্যদিকে চট্টগ্রাম-৪ আসনের জন্য কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে ডাকা হয়েছে।

বাকি ২৮টি ফাঁকা আসনের মধ্যে লক্ষ্মীপুর-১ ও লক্ষ্মীপুর-৪ আসনে যথাক্রমে শাহাদাত হোসেন সেলিম ও আশরাফ উদ্দিন নিজানকে ডাকা হয়েছে। বাকি ফাঁকা আসনগুলো দলের মিত্রদের জন্য রাখা হয়েছে, যা কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হতে পারে।

বাগেরহাট জেলার চারটি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বাগেরহাট-১ এ কপিল কৃষ্ণ মন্ডল, বাগেরহাট-২ এ ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট-৩ এ ড. শেখ ফরিদুল ইসলাম ও বাগেরহাট-৪ এ সোমনাথ দে। এই চারজন প্রার্থী গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন এবং তাদের প্রার্থিতা মোটামুটি নিশ্চিত।

কর্মশালায় প্রার্থীদের সঙ্গে নির্বাচনি প্রস্তুতি, ভোটার তালিকা ব্যবস্থাপনা, কেন্দ্রভিত্তিক এজেন্ট প্রশিক্ষণ ও ডিজিটাল প্রচারণা নিয়েও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি আসনে প্রার্থীরা একজন ইলেকশন এজেন্ট, একজন পোলিং এজেন্ট এবং একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের তথ্য জমা দেবেন।

লক্ষ্মীপুরের চারটি আসনে ধানের শীষ পেয়েছেন বিএনপির প্রার্থীরা। লক্ষ্মীপুর-২ এ আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩ এ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর-১ এ শাহাদাত হোসেন সেলিম ও লক্ষ্মীপুর-৪ এ আশরাফ উদ্দিন নিজান। এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বিএনপিতে যোগ দিয়ে আসনটি ধানের শীষের জন্য চূড়ান্ত করেন। লক্ষ্মীপুর-৪ আসনটি মিত্র দলের জন্য ফাঁকা রাখা হলেও বিএনপির কেন্দ্রীয় নির্দেশে আশরাফ উদ্দিন নিজানকে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

এ কর্মশালার মাধ্যমে বিএনপি ভোটারদের কাছে ভোটের আগে প্রকৃত তথ্য পৌঁছে দিতে এবং নির্বাচনি প্রচারণা আরও সুসংগঠিত করতে প্রস্তুতি নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews