সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন খন্দকার শোয়েব মাহবুব ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি

বিএনপি-জামায়াত বৈঠক: জাতীয় স্বার্থে একসঙ্গে কাজের প্রতিশ্রুতি

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ১১.১৯ পিএম
  • ৩১৮ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আলোচনা সভায় প্রধানত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ এবং ভবিষ্যতে দেশের স্বার্থে যৌথ কাজের দিকনির্দেশনা নিয়ে আলাপ করা হয়।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, “ইতিহাসের একটি বিরল সম্মান নিয়ে খালেদা জিয়া চলে গেছেন। তার বিদায়ের সংবর্ধনায় মানুষ আবেগ ও চোখের পানি দিয়ে বিদায় জানিয়েছে। এটি তার পাওনা ছিল। জাতির জন্য তিনি যা করেছেন, তার ফলাফলের অংশটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া। আমাদেরও যদি জাতির জন্য এমন অবদান রাখতে পারি, হয়তো মানুষ আমাদেরকেও একইভাবে বিদায় দেবে।”

ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, “দেশ বর্তমানে গুরুত্বপূর্ণ বাঁকে আছে। সামনে জাতীয় নির্বাচন ও গণভোট রয়েছে। সংস্কারের জন্য গণভোট, আর সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন। ফেব্রুয়ারির ১২ তারিখের এই নির্বাচন নির্বিঘ্ন ও গ্রহণযোগ্য হওয়া উচিত। আমরা দেশে স্বার্থসিদ্ধির জন্য অতীতেও একসাথে কাজ করেছি, ভবিষ্যতেও করব।”

তিনি বলেন, “৫ বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কিছু চিন্তা করতে পারি কি না সেটাও আমাদের স্বার্থকতা। নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে আমরা খোলা মনে বসবো, জাতির কথা চিন্তা করবো এবং সবার জন্য সিদ্ধান্ত নেবো। খালেদা জিয়া যে ঐক্যের ভিত্তি তৈরি করেছেন, তার ওপর দাঁড়িয়ে আমরা দায়িত্ব পালন করব।”

বিএনপি ও জামায়াতের নেতারা একমত ব্যক্ত করেছেন, দেশের স্বার্থে একসঙ্গে কাজ করা এবং খালেদা জিয়ার তৈরিকৃত ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews