সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর:প্রধানমন্ত্রী তারেক রহমান শরীয়তপুরে পরকীয়ায় সাড়া না দেওয়ায় মিথ্যা ধর্ষণ অভিযোগের দাবি, আতঙ্কে পরিবার বিএনপির রাজনীতিতে সক্রিয় গাজী জহিরুল ইসলাম সবুজ, আন্দোলন-সংগ্রামে একাধিকবার হয়রানির অভিযোগ মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী Protected: ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ

মা–বাবার বিচ্ছেদে সন্তানের স্ট্রোকের ঝুঁকি বাড়ে ৬১ শতাংশ

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ৪.৩১ পিএম
  • ২৬১ বার সংবাদটি পড়া হয়েছে
❒ ৬৫ বছরের বেশি বয়সী ১৩ হাজার ২০৫ জন ব্যক্তিদের স্বাস্থ্যগত তথ্য বিশ্লেষণ মা–বাবার বিচ্ছেদে সন্তানের স্ট্রোকের ঝুঁকি বাড়ে ৬১ শতাংশ-গবেষণা ❒ মা–বাবার বিচ্ছেদ শিশুদের শরীরে স্থায়ীভাবে উচ্চ স্ট্রেস হরমোনের মাত্রা বৃদ্ধি করতে পারে। ছবি: উইসডম প্রফেশনাল কাউন্সেলিং

সময় সংবাদ ডেস্ক : শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পরিবারের ভূমিকা অপরিসীম। পরিবার থেকেই প্রথম ভালোবাসা, নিরাপত্তা এবং যত্ন পায় তারা। তবে, প্রতিটি পরিবার একরকম নয়। অনেক পরিবারে মা–বাবার সম্পর্ক ভেঙে যায় এবং এই বিচ্ছেদের প্রভাব শিশুদের ওপর দীর্ঘকাল ধরে পড়তে পারে। শৈশবকালে মা–বাবার বিচ্ছেদের ফলে পরবর্তীকালে সন্তানের স্ট্রোকের ঝুঁকি ৬১ শতাংশ বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের নতুন গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য জানা যায়।

এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন ইউনিভার্সিটির অব টরন্টো ও অন্য প্রতিষ্ঠানের গবেষকেরা। গবেষণায় ৬৫ বছরের বেশি বয়সী ১৩ হাজার ২০৫ জন ব্যক্তিদের স্বাস্থ্যগত তথ্য বিশ্লেষণ করা হয়। এ তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিচ্ছিন্ন পরিবারের প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রতি ৯ জনে ১ জন স্ট্রোকের শিকার হয়েছেন। অপর দিকে যাদের মা–বাবা সব সময় একসঙ্গে থাকতেন, তাদের স্ট্রোকের ঝুঁকি অনেক কম। এই ধরনের প্রাপ্তবয়স্কদের প্রতি ১৫ জনে ১ জন স্ট্রোকের শিকার হয়েছেন।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো—অন্যান্য পরিচিত স্ট্রোকের কারণ, যেমন—ধূমপান, ডায়াবেটিস ও বিষণ্নতা ধরে এই বাড়তি ঝুঁকি হিসেব করলেও তা কমে যায়নি।

ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আরলিংটনের সহযোগী অধ্যাপক ফিলিপ বেইডেন বলেন, গবেষণায় দেখা গেছে যে শৈশবকালে নির্যাতনের শিকার না হলেও এবং একজন অভিভাবক (বাবা বা মা) থাকলেও পিতামাতার বিচ্ছেদের ফলে সন্তানদের স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

গবেষণায় বলা হয়েছে, বিচ্ছিন্ন পরিবারে বেড়ে ওঠা শিশুরা দীর্ঘমেয়াদি মানসিক চাপের শিকার হয়, যা তাদের শারীরিক স্বাস্থ্যের ওপরও খারাপ প্রভাব ফেলে।

গবেষণার সিনিয়র লেখক এস্মে ফুলার-থমসন জানান, মা–বাবার বিচ্ছেদ শিশুদের শরীরে স্থায়ীভাবে উচ্চ স্ট্রেস হরমোনের মাত্রা বৃদ্ধি করতে পারে, যা মস্তিষ্কের উন্নয়ন এবং স্ট্রেস রেসপন্স সিস্টেমকে প্রভাবিত করতে পারে। এর ফলে দীর্ঘ মেয়াদে শারীরিক অসুস্থতা সৃষ্টি হয়। এই শারীরিক সমস্যা যেমন উচ্চ রক্তচাপ এবং অনিদ্রা, তা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

তবে শৈশবকালীন প্রতিকূল পরিস্থিতির (যেমন—মানসিক ও শারীরিক নির্যাতন বা মা–বাবার কলহ) সঙ্গে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাওয়ার কোনো উল্লেখযোগ্য প্রমাণ গবেষণায় পাওয়া যায়নি। এই বিশেষত্বই বিচ্ছেদ এবং স্ট্রোকের মধ্যে সম্পর্ককে আরও বেশি চমকপ্রদ করে তোলে।

গবেষণাটি প্লস ওয়ান জার্নালে প্রকাশিত হয়। এটি এক দশক আগের আরেক গবেষণার ফলাফল পুনরায় নতুনভাবে উপস্থাপন করেছে। এই ধরনের ধারাবাহিক ফলাফল শিশুদের ওপর পারিবারিক অভিজ্ঞতার দীর্ঘমেয়াদি প্রভাবকে স্পষ্ট করে।

গবেষণার প্রথম লেখক মেরি কেট শিলকে বলেন, এই ফলাফলগুলো নিশ্চিত হলে পারিবারিক ইতিহাস থেকে তথ্য নিয়ে ব্যবহার করে স্ট্রোক প্রতিরোধ এবং স্বাস্থ্যবিষয়ক শিক্ষা উন্নত করতে পারবেন চিকিৎসকেরা।

এই গবেষণা শিশুদের পারিবারিক অভিজ্ঞতা এবং প্রাপ্তবয়স্কদের স্বাস্থ্যের মধ্যে জটিল সম্পর্ককে তুলে ধরে। শৈশবের অভিজ্ঞতাগুলো নীরবে ভবিষ্যতের সুস্থতা গড়ে তোলে তা এই গবেষণা থেকে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews