রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর:প্রধানমন্ত্রী তারেক রহমান শরীয়তপুরে পরকীয়ায় সাড়া না দেওয়ায় মিথ্যা ধর্ষণ অভিযোগের দাবি, আতঙ্কে পরিবার বিএনপির রাজনীতিতে সক্রিয় গাজী জহিরুল ইসলাম সবুজ, আন্দোলন-সংগ্রামে একাধিকবার হয়রানির অভিযোগ মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী Protected: ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ

রিজার্ভ ছাড়াল ২৭ বিলিয়ন ডলার

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫, ১.০৪ পিএম
  • ২৫৪ বার সংবাদটি পড়া হয়েছে
ডলার

নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ ছাড় হওয়ায় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৩১ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দিন শেষে গ্রস রিজার্ভ দাঁড়ায় ২৭ দশমিক ৩১ বিলিয়ন ডলার। তবে আইএমএফের নির্দেশিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, এই রিজার্ভ ২২ দশমিক ২৫ বিলিয়ন ডলার। এর বাইরে বর্তমানে ব্যয়যোগ্য রিজার্ভ রয়েছে প্রায় ১৭ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, ২৪ জুন পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ২ হাজার ৭৩০ কোটি ৬০ লাখ ডলার (২৭.৩১ বিলিয়ন)। বিপিএম-৬ অনুযায়ী, একই সময়ে রিজার্ভের পরিমাণ ছিল ২ হাজার ২২৪ কোটি ৫৭ লাখ ডলার (২২.২৪ বিলিয়ন)।

এর আগের দিন, ২৩ জুন পর্যন্ত রিজার্ভ ছিল ২৬ দশমিক ৮২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ২১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

এদিকে, চলতি বছরের জুন মাসের জন্য আইএমএফ নিট ইন্টারন্যাশনাল রিজার্ভের (এনআইআর) লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ২০ দশমিক ১১ বিলিয়ন ডলার। পরে সরকারের অনুরোধে তা কমিয়ে ১৮ বিলিয়নের নিচে নামানো হয়। ঋণের অর্থছাড়ের ফলে বর্তমানে এনআইআর দাঁড়িয়েছে প্রায় ১৮ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।

২০২২ সালে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবিলায় আইএমএফের কাছে ঋণ সহায়তা চায় বাংলাদেশ। এরপর ২০২৩ সালের ৩১ জানুয়ারি আইএমএফ কঠোর কিছু শর্তসাপেক্ষে ৪৭০ কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে। প্রথম কিস্তির অর্থ ছাড় হয় ওই বছরের ১ ফেব্রুয়ারি।

তবে বিভিন্ন শর্ত পূরণ না হওয়ায় পরবর্তী কিস্তির অর্থছাড় দীর্ঘদিন আটকে ছিল। গত মে মাসে বাংলাদেশ সরকার ও আইএমএফের মধ্যে সমঝোতা হওয়ার পর এ মাসে দ্বিতীয় ও তৃতীয় কিস্তি একসঙ্গে ছাড়ের সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews