সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন খন্দকার শোয়েব মাহবুব ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি

শিলিগুড়ি ও আগরতলায়ও বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১২.২৮ এএম
  • ৩২৪ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক:পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুরের ঘটনা ঘটে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ এবং শিলিগুড়ি মহানগর সংগঠনের নেতাকর্মীরা এই সহিংসতা চালায়। ভাঙচুরের কারণে শিলিগুড়ির ভিসা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বিক্ষোভকারীরা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে এটিকে পুনরায় খোলার চেষ্টা না করার হুমকিও দেন।

কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর দমনমূলক ঘটনার প্রতিবাদে সকাল থেকে বিকেল পর্যন্ত বাঘাযতীন পার্কে জমায়েত হন প্রায় তিন শতাধিক নেতাকর্মী। তারা শহরের বিভিন্ন অংশে মিছিল করেন এবং বাংলাদেশের ভিসা অফিস ঘেরাও করেন। বিক্ষোভের সময় তারা হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ, দীপু দাস হত্যার বিচার এবং দোষীদের শাস্তির দাবি জানায়।

পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল ভিসা অফিসে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং অফিস বন্ধ রাখার দাবি জানায়। একজন প্রতিনিধি কর্মকর্তা ও কর্মীদের বলেন, “আপনাকে অনুরোধ, এই অফিসের তালা খোলা হবে না। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলবে না। ভিসা অফিসের ব্যানার এবং বোর্ড আজকের মধ্যে সরিয়ে ফেলুন।”

অপরদিকে নিরাপত্তার কারণে ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন থেকেও সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একইভাবে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনও সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুটি মিশনে সেবা বন্ধ থাকবে।

গত ২০ ও ২১ ডিসেম্বরও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রপন্থি এক সংগঠনের ২০-২৫ জন সমর্থক বিক্ষোভ করেন এবং বাংলাদেশিদের ভারত ছাড়ার আহ্বান জানান।

শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রের নিরাপত্তা জোরদারের জন্য কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক নোটিশ পাঠিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের বিভিন্ন স্থানে এমন সহিংসতার কারণে বাংলাদেশের কূটনীতিক ও হাইকমিশনের কর্মীরা ঝুঁকির মধ্যে রয়েছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews