রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর:প্রধানমন্ত্রী তারেক রহমান শরীয়তপুরে পরকীয়ায় সাড়া না দেওয়ায় মিথ্যা ধর্ষণ অভিযোগের দাবি, আতঙ্কে পরিবার বিএনপির রাজনীতিতে সক্রিয় গাজী জহিরুল ইসলাম সবুজ, আন্দোলন-সংগ্রামে একাধিকবার হয়রানির অভিযোগ মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী Protected: ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ

সম্পদের হিসাব দিতে হবে উপদেষ্টাদের: নীতিমালা জারি

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ১০.২৫ পিএম
  • ৩১৭ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক :
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমান মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিদেরও আয় ও সম্পদ বিবরণী জমা দিতে প্রজ্ঞাপন জারি হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের স্ত্রী বা স্বামীর আলাদা আয় থাকলে তার বিবরণীও জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ জারি করা হয়েছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর দেশের সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছিল। তার ঠিক এক মাস পর উপদেষ্টাসহ সমমর্যাদাপ্রাপ্তদের সম্পদের হিসাব দাখিলের বিষয়ে প্রজ্ঞাপন এল।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা এখন ২১ জন।

নতুন নীতিমালায় বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং তাদের সমান মর্যাদাসম্পন্ন ব্যক্তি যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কাজে নিযুক্ত, তারা প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সবশেষ তারিখের পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন। সংযুক্ত ছক পূরণ করে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে এ বিবরণী জমা দিতে হবে।

সংশ্লিষ্ট ব্যক্তির স্ত্রী বা স্বামীর আলাদা আয় থাকলে তার বিবরণীও প্রধান উপদেষ্টার কাছে একই সঙ্গে জমা দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এসব আয় ও সম্পদ বিবরণী প্রধান উপদেষ্টা তার নিজস্ব বিবেচনা অনুযায়ী উপযুক্ত পদ্ধতিতে প্রকাশ করবেন।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনের নিচের অংশে রয়েছে একটি ছক। যেখানে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ও পদবী, জাতীয় পরিচয়পত্র নম্বর, টিআইএন নম্বর, করবর্ষ, আয়কর রিটার্নে প্রদর্শিত মোট আয়, কর অব্যাপতিপ্রাপ্ত আয়, দান বা অন্যান্য প্রাপ্তি, সবশেষ আয়বর্ষের শেষ তারিনে নীট সম্পদের পরিমাণ, জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়সহ বিভিন্ন ঘর রয়েছে। যেগুলো পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। নানা ঘটনা পরিক্রমার মধ্য দিয়ে ৮ আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। যার নেতৃত্ব দিচ্ছেন নোবেলজয়ী ড. ইউনূস।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সাবেক সরকারের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্টদের নানা দুর্নীতি ও অবৈধ সম্পদের খবর প্রকাশ পেতে থাকে। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্টদেরও দায়িত্ব নেওয়ার সময় কী পরিমাণ সম্পদ ছিল তার হিসাব দেওয়ার দাবি উঠতে থাকে বিভিন্ন পর্যায় থেকে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে এ বিষয়ে প্রশ্ন করেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews