সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন খন্দকার শোয়েব মাহবুব ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি

স্মরণকালের সবচেয়ে বড় জানাজা ওসমান হাদির!

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৩.৩৭ পিএম
  • ৩০৩ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক: কয়েক লাখ মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশগ্রহণকারীদের অনেকেই বলছেন, এটি স্মরণকালের সবচেয়ে বড় জানাজাগুলোর একটি। প্রত্যক্ষদর্শীদের ধারণা, এই জানাজায় ৭ থেকে ৮ লাখ মানুষ অংশ নিয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন শহীদ হাদির বড় ভাই। দুপুর ১টার মধ্যেই সংসদের দক্ষিণ প্লাজার দুটি বিশাল মাঠ মানুষের ভিড়ে পরিপূর্ণ হয়ে যায়। এরপর মানুষের ঢল ছড়িয়ে পড়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের বিস্তীর্ণ রাজপথ জুড়ে। জনসমুদ্র ফার্মগেটের খামারবাড়ি, বিজয়স্মরণী ও আসাদগেট পর্যন্ত বিস্তৃত হয়। এমনকি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এলাকা পর্যন্ত মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

জানাজায় অংশ নেওয়া ৭০ বছর বয়সী রফিকুল ইসলাম বলেন,“জীবনে অনেক জানাজায় অংশ নিয়েছি, কিন্তু এত বড় জানাজা কখনো দেখিনি। শহীদ হাদি এখন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হয়ে উঠেছেন। এ কারণেই মানুষ ঢল নেমেছে।”

মিরপুর-১ নম্বর এলাকার বাসিন্দা রাকিব হাসান বলেন, “আমার ৪২ বছরের জীবনে এমন জানাজা দেখিনি। আমার ধারণা, ৭ থেকে ৮ লাখ মানুষ এখানে উপস্থিত ছিলেন।”

মোহাম্মদপুরের বাসিন্দা মাসুম বলেন, “কত লাখ মানুষ হয়েছে, সেটা হিসাব করা কঠিন। তবে জীবনে এত মানুষ একসঙ্গে দেখিনি।”

জানাজার আগে শহীদ হাদির বড় ভাইয়ের আবেগঘন বক্তব্যের সময় পুরো এলাকাজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া। লাখ লাখ মানুষ অশ্রুসিক্ত চোখে তার বক্তব্য শোনেন। কান্না, স্লোগান আর নীরবতার মিশেলে পুরো পরিবেশ হয়ে ওঠে হৃদয়বিদারক।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews