রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর:প্রধানমন্ত্রী তারেক রহমান শরীয়তপুরে পরকীয়ায় সাড়া না দেওয়ায় মিথ্যা ধর্ষণ অভিযোগের দাবি, আতঙ্কে পরিবার বিএনপির রাজনীতিতে সক্রিয় গাজী জহিরুল ইসলাম সবুজ, আন্দোলন-সংগ্রামে একাধিকবার হয়রানির অভিযোগ মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী Protected: ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ

হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার নিহত

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৯.৪২ এএম
  • ৩২০ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক :
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় ইব্রাহিম আকিল নামে হিজবুল্লাহর একজন শীর্ষ সামরিক কমান্ডারসহ ১২ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়েছে। এতে ১২ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ইব্রাহিম আকিল ছাড়া বাকি ১১ জনের ১০ জনই হিজবুল্লাহর বিভিন্ন পর্যায়ের কমান্ডার বলে দাবি করেছে ইসরায়েল।

ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার আকিলক নিহত হওয়ার খবর নিশ্চিত করলেও হিজবুল্লাহ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।

নিহত আকিল হিজবুল্লাহর ‘রাদওয়ান বাহিনীর’ জ্যেষ্ঠ নেতা ছিলেন বলে জানা গেছে। হামলার সময় তিনি হিজবুল্লাহ ও ফিলিস্তিনের একটি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে বৈঠকে ছিলেন।

নিহত আকিল ১৯৮০ এর দশকে হিজবুল্লাহতে যোগ দেন। তিনি লেবাননের বাইরে অভিযান পরিচালনার দায়িত্ব পালন করতেন বলে জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের হামলায় লেবাননে দুইটি ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকেই। লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আহত ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন।

লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে নগরীর দক্ষিণ শহরতলিতে ইরান-সমর্থিত ঘণবসতিপূর্ণ দাহেহ এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এসময় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

গত সপ্তাহে লেবাননে সম্বলিত পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েক হাজার নাগরিক। এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। যদিও ইসরায়েল তা অস্বীকার করেছে

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews