রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর:প্রধানমন্ত্রী তারেক রহমান শরীয়তপুরে পরকীয়ায় সাড়া না দেওয়ায় মিথ্যা ধর্ষণ অভিযোগের দাবি, আতঙ্কে পরিবার বিএনপির রাজনীতিতে সক্রিয় গাজী জহিরুল ইসলাম সবুজ, আন্দোলন-সংগ্রামে একাধিকবার হয়রানির অভিযোগ মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী Protected: ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ

শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারাল ভারত

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১.০৫ এএম
  • ১৯০ বার সংবাদটি পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে ভারত-শ্রীলঙ্কার নিয়মরক্ষার ম্যাচে দেখা গেল রোমাঞ্চ আর উত্তেজনার চূড়ান্ত রূপ। ভারতের দেওয়া বড় লক্ষ্যের জবাবে পাথুম নিসাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরির পরও শ্রীলঙ্কা ম্যাচ জিততে পারেনি। রোমাঞ্চকর এক ম্যাচ ড্র হওয়ার পর ফলাফল গড়িয়েছে সুপার ওভারে। সেখানেও নাটকীয়তা শেষে ভারত জয় পেয়েছে প্রথম বলেই।

গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারিয়েছে ভারত। টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করে ভারত। জবাবে লঙ্কানরাও নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ২০২ রান। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে, যেখানে প্রথম বলেই ৩ রান নিয়ে জিতে নেয় ভারত।

ভারত-শ্রীলঙ্কার মধ্যকার সর্বশেষ দুইট টি-টোয়েন্টি ম্যাচই গড়ালো সুপার ওভারে। আগের ম্যাচটি ছিল ২০২৪ সালে পাল্লেকেলেতে। কাকতালীয়ভাবে, সেখানেও সুপার ওভারে শ্রীলঙ্কা করেছিল ২ রান। আর ভারত জিতেছিল প্রথম বলে বাউন্ডারি মেরে।

দুবাইয়ে আগে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা, তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেলের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ করে ভারত। এ ম্যাচে ভারত বিশ্রাম দেয় জাসপ্রিত বুমরাহ ও শিভাম দুবেকে। টস হেরে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা খেলেন ৩১ বলে ৬১ রানের ইনিংস। এরপর সমস্যান করেন ২৩ বলে ৩৯ রান। শেষ দিকে তিলক ভার্মার অপরাজিত ৩৪ বলে ৪৯ রানে ও অক্ষরের ১৫ বলে ২১ রানে ২০২ করে ভারত।

জবাবে শ্রীলঙ্কাও খেলল দারুণভাবে। কুসাল মেন্ডিস শুরুতে শূন্য রানে ফিরলেও দ্বিতীয় উইকেটে বিধ্বংসী এক জুটি গড়েনে নিসাঙ্কা ও কুসাল পেরেরা। দুজন মিলে গড়েন ৭০ বলে ১২৭ রানের জুটি। ১১ ওভার শেষে শ্রীলঙ্কার রান ছিল ১ উইকেটে ১৩০। বাকি ৯ ওভারে দরকার ৭৩। সহজ ভাবেই লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছিল তারা।

কিন্তু বিপত্তি বাঁধে ১৩ তম ওভারে। এই ওভারের দ্বিতীয় বলে কুসাল পেরেরা ৩২ বলে ৫৮ রান করে আউট হন। ১২ থেকে ১৫, এই চার ওভারে মাত্র দুটি চার মারতে পারে শ্রীলঙ্কা, রান আসে কেবল ৩১। চাপে পড়ে যায় লঙ্কানরা।

শ্রীলঙ্কার শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১২ রান। উইকেটে ছিলেন সেঞ্চুরি করা নিসাঙ্কা। কিন্তু প্রথম বলেই তিনি আউট হলে লঙ্কানদের জয় পাওয়াটা কঠিন হয়ে পড়ে। শেষমেষ খেলা গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে ব্যাটিংয়ে নেমে মাত্র ২ রান করে শ্রীলঙ্কা। ভারত প্রথম বলেই তুলে নেয় ৩ রান, জয় নিশ্চিত করে।

সুপার ওভারে প্রথম বলেই কুসাল পেরেরা আউট হন। এরপর রান আসেনি বলার মতো। রানআউট নাটক, রিভিউ ও কনফিউশন মিলে জমে ওঠে উত্তেজনা, তবে শেষ পর্যন্ত ভারতের জয় নিশ্চিত হয় ওয়ানিন্দু হাসারাঙ্গার প্রথম বলেই ৩ রান নিয়ে।

লঙ্কানরা হারলেও ৫৮ বলে ৬ ছক্কা ও ৭ চারে ১০৭ রান করে ম্যাচ সেরা হন নিসাঙ্কা। এটিই এবারের টু্র্নামেন্টের প্রথম শতক।

আগামীকাল রোববার (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভারত-পাকিস্তান ফাইনালে মুখোমুখি হতে চলেছে। এবারের আসরের গ্রুপ পর্ব ও সুপার ফোর—দুবারই পাকিস্তানকে হারিয়েছে ভারত।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ২০২/৫ ( তিলক ৪৯*, অক্ষর ২১*, অভিষেক ৬১, গিল ৪, সূর্যকুমার ১২, স্যামসন ৩৯, পান্ডিয়া ২; থুসারা ৪-০-৪৩-০, থিকশানা ৪-০-৩৬-১, চামিরা ৪-০-৪০-১, হাসারাঙ্গা ৪-০-৩৭-১, শানাকা ২-০-২৩-১, আসালাঙ্কা ২-০-১৮-১)

শ্রীলঙ্কা: ২০ ওভারে ২০২/৫ (শানাকা ২২*, লিয়ানাগে ২*, নিসাঙ্কা ১০৭, কুসাল ০, পেরেরা ৫৮, আসালাঙ্কা ৫, কামিন্দু মেন্ডিস ৩; পান্ডিয়া ১-০-৭-১, আর্শদিপ ৪-০-৪৬-১, হার্শিত ৪-০-৫৪-১, অক্ষর ৩-০-৩২-০, কুলদিপ ৪-০-৩১-১, বরুণ ৪-০-৩১-১)

ফল: ম্যাচ টাই ও সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারত।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews