বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭.০২ পিএম
  • ৯৯০ বার সংবাদটি পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘নো হেট স্পিচ ডে’ (No Hate Speech Day) পালিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের অনুপ্রেরণায় গঠিত ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার’ মানিকগঞ্জ জেলা ফোরামের উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সামাজিক সম্প্রীতি রক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার এবং ধর্মীয় ও রাজনৈতিক বিদ্বেষমূলক প্রচারণার ক্ষতিকর প্রভাব সম্পর্কে তরুণদের সচেতন করতে নানা আয়োজন করা হয়। এ উপলক্ষে কুইজ, বিতর্ক এবং ‘হেট স্পিচ’ বা বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অনলাইন ও অফলাইনে নিবন্ধন করে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ফোরামের সমন্বয়কারী আশুতোষ রায়, সুশাসনের জন্য নাগরিক (সুজন) মানিকগঞ্জ জেলা কমিটির সদস্য গিয়াস উদ্দিন আহমেদ নান্নু, জেলা ফোরামের সদস্য শীবেন চক্রবর্তী এবং ইকবাল খান।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য, গুজব ও বিদ্বেষমূলক বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে সমাজে বিভাজন ও সহিংসতার পরিবেশ সৃষ্টি করছে। এসব অপপ্রচার রোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
অতিথিরা বলেন, “তারুণ্যের শক্তিই পারে সমাজ থেকে সব ধরনের বিদ্বেষ ও সহিংসতা দূর করে একটি সুন্দর, বৈষম্যহীন ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তুলতে।”
অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনায় নেতৃত্ব দেন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সাবেক জেলা সমন্বয়কারী সৌরভ মাহমুদ সোহাগ, বর্তমান জেলা সমন্বয়কারী এহসানুর রহমান, যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সজীব এবং দপ্তর সম্পাদক সাফিন আহমেদ আপন। এছাড়া জেলা ফোরামের অন্যান্য সদস্যরাও অনুষ্ঠান বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন।
দিনব্যাপী কর্মসূচির শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিদ্বেষমূলক বক্তব্য ও গুজবের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2026
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews