শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

নীলফামারীতে শেখ হাসিনাসহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ২.৩৭ পিএম
  • ৫৯৫ বার সংবাদটি পড়া হয়েছে

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :  নীলফামারীতে বিএনপি কার্যালয়,বাসা-বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, অগ্নিসংযোগ ও ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৫ জনের নামে মামলা করা হয়েছে। নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম বাবলা বাদি হয়ে নীলফামারী আমলী আদালত – ১ এ ওই মামলা দায়ের করেন।
আসামিদের মধ্যে রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক এমপি আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক এ্যাড. মমতাজুল হক, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মহসিন মন্ডল মিঠু, সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ। এ ছাড়া মামলায় অজ্ঞাত আরো অন্তত ৩’শ জনকে আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের মতো নীলফামারীতে ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল বের করে। ওই সময় সাবেক  প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের নির্দেশে উল্লিখিত ব্যক্তিরা শহরের বিভিন্ন জায়গায় ছাত্র-জনতার ওপর হামলা চালান। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ীতে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভাঙ্গচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী আসাদুজ্জামান খান রিনো। তিনি বলেন,‘আব্দুস সালাম বাবলা বাদী হয়ে নীলফামারী আমলী আদালত-১ এ মামলা করেন। মামলার পর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ শাহিন কবির নীলফামারী সদর থানাকে মামলাটি এফ.আই.আর করার নির্দেশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews