শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

সীমান্ত হত্যা নি‌য়ে আমরা যুদ্ধ বাঁধাতে পা‌রি না:পররাষ্ট্র উপদেষ্টা

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৬.২৮ পিএম
  • ২৯৮ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সীমান্ত হত্যা বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

দুই দেশের স্বার্থে সীমান্ত হত্যা থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সম্প্রতি ভারতীয় সীমান্ত-রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় ভারত সরকারের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। এরপরও সীমান্ত হত্যার ঘটনা ঘটছে। প্রতিবাদে কাজ না হলে আমরা কি বিচার চাইব, এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমরা প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি। আপনারা খেয়াল করেছেন কি না আমি জানি না। আমাদের এই মুহূর্তে এটুকুই করার আছে। আমরা তো যুদ্ধ বাঁধাতে পারি না।

তিনি বলেন, এটা খুব সংবেদশীল ইস্যু। সেটা আমরা প্রতি মুহূর্তে বলছি। আমরা আশা করব, তারা যেন আমলে নেয়। আমরা নোটে বলেছি, যারা এটা করেছে তাদের বিচারের সম্মুখীন করা হোক। এমন ঘটনার নিন্দা আমরা স্পষ্টভাবে জানিয়েছি।

সম্প্রতি ভারতীয় সীমান্ত-রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহত হ‌য়ে‌ছেন। স্বর্ণার নিহতের দিন তিনেকের মাথায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে।

সবশেষ, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বাংলাদেশি কিশোর হত্যার প্রসঙ্গ টেনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল যেটা হলো সেটা নিয়েও আমরা একই রকম প্রতিবাদ জানাব। যেখানে আমাদের সুযোগ হবে আমরা বলব। এটা বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা নেতিবাচক ভূমিকা রাখছে। সেটা দুই দেশের স্বার্থে উচিত এটা থেকে বেরিয়ে আসা। এটা ভারতের পক্ষে উপকার করছে বলে আমি কাউকে বলতে শুনিনি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews