শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

অ্যালোভেরা-মধু ত্বকের জন্য উপকারী

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০.৪০ এএম
  • ৩২১ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক:

সৌন্দর্যচর্চায় ঘরোয়া উপাদানের কদর বরাবরই। র‍্যাশ, ব্রণ, চুলকানির মতো অনেক ধরনের সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে প্রাকৃতিক উপাদানের মধ্যে। ত্বকের নানা ধরনের সমস্যায় সহজ ও কার্যকর উপায় হিসেবে অনেকেই অ্যালোভেরা, বেসন, টক দই, হলুদ, মধুর মতো উপাদান বেছে নেন। অ্যালোভেরা ও মধু দুটিই ত্বকের জন্য উপকারী। রূপচর্চায় এ দুটির মধ্যে কোন একটি বেছে নিতে বলা হলে কোনটি বেশি উপকারী হবে তা জেনে নিন।

শুষ্ক ত্বকের সমস্যা, ব্রণের চিকিৎসায় দুর্দান্ত কাজ করে মধু। অ্যালোভেরাও ব্রণ নির্মূল করে, ত্বককে হাইড্রেটেড রাখে। দুটিই প্রাকৃতিক উপাদান ও সহজলভ্য। নিয়মিত ব্যবহারে ত্বকের স্বাস্থ্যও উন্নত হয়। ত্বকের শুষ্ক ভাব দূর করে মধু। অন্যদিকে অ্যালোভেরা ত্বককে হাইড্রেটেড রাখে। মধু ও অ্যালোভেরার মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ব্রণের সমস্যা দূর করে। ত্বকের ক্ষত নিরাময়ে দুটি উপাদানই দুর্দান্ত কাজ করে। মধু ও অ্যালোভেরার মধ্যে যে কোনও একটা বেছে নেওয়া কঠিন। তবে, ত্বকের ধরন ও সমস্যা অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন মধু ও অ্যালোভেরাকে।

শুষ্ক ত্বকের উপর এক চামচ মধু নিয়ে হালকা হাতে মালিশ করুন। তারপর মুখ ধুয়ে ফেলুন। কিংবা টক দইয়ের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে মাখুন। ১০-১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। অন্যদিকে ময়েশ্চারাইজার হিসেবে রোজ দু’বেলা মুখে অ্যালোভেরা জেল মাখতে পারেন।

তৈলাক্ত ত্বক:

যাদের ত্বক তৈলাক্ত ও ব্রণ-প্রবণ তারা রাতে ত্বকে মধু লাগিয়ে ঘুমাতে পারেন। এতে ব্রণের সমস্যা দূর হবে। এর পাশাপাশি ত্বকের ক্ষত দ্রুত নিরাময় হয়ে যাবে। তৈলাক্ত ত্বকের উপর নিয়মিত অ্যালোভেরা জেল মাখতে পারেন। এতে ব্রণ ও ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাবকে প্রতিরোধ করতে পারবেন।

সংবেদনশীল ত্বক:

সংবেদনশীল ত্বক পরিষ্কার করতে মধু ব্যবহার করতে পারেন। এটি ত্বকের উপর কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই মুখ থেকে ময়লা, জীবাণু পরিষ্কার করে দেবে। রোদে পোড়া ভাব, চুলকানি, র‍্যাশের সমস্যা এড়াতে সংবেদনশীল ত্বকে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।

সমন্বয় :

এক চামচ মধুর সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। মধু ও অ্যালোভেরার ফেসপ্যাক যে কোনও ধরনের ত্বকে ব্যবহার করা যায়।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews