শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

মোদি-ড. ইউনূসের বৈঠক হচ্ছে না

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২.২৪ পিএম
  • ২০২ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক :

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনো বৈঠক নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল।

দুই দেশের মধ্যকার সম্পর্কের টানপড়েনে এ বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে শেষশেষ সে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

বুধবার (১৮ সেপ্টেম্ববর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক অনুষ্ঠিত হবে না।

এর আগে চলতি মাসের শুরুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জাতিসংঘ অধিবেশনে সাইডলাইন বৈঠক আয়োজনের জন্য অনুরোধ জানানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানিয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যকার টারপড়েন দূর করতে এই বৈঠকের বিষয়ে বাংলাদেশ আগ্রহী ছিল।

সূত্র জানিয়েছে, এ ধরনের কোনো বৈঠক ভারতের এজেন্ডায় নেই। মোদির যুক্তরাষ্ট্রে তিন দিনের সফর বিভিন্ন কর্মসূচিতে পরিপূণ রয়েছে। তিনি ২১ সেপ্টেম্বর ডেলাওয়ার উইলমিংটনে কোয়াড লিডারস সামিটে যোগ দেবেন এবং ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি নিউইয়র্কে সাধারণ পরিষদের সাইডলাইনে কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে বৈঠকের বিষয়টি তার সময়সূচীতে নেই।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। তার এ সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠক হওয়া নিয়ে আশঙ্কা দেখা দেয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পিটিআইকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এতে তিনি তিস্তার পানি বণ্টন, শেখা হাসিনাকে ফেরত চাওয়া এবং সীমান্ত হত্যাসহ নানা বিষয়ে কথা বলেছেন।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, এই সপ্তাহের শুরুতে একটি ভারতীয় মিডিয়া আউটলেটের একটি সাক্ষাৎকারে ইউনূসের মন্তব্যের পরে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই। কেননা নয়াদিল্লি এ সাক্ষাৎকারকে ভালোভাবে নেয়নি।

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে গত সরকারের আমলে ঘটে যাওয়া নৃশংসতার ন্যায়বিচারে শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রয়োজন বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews