শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

ভারতের সংগ্রহ ৩৭৬ রান

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১২.১২ পিএম
  • ৩২৩ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক :

৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। সেখান থেকে আজকের দিনে আর ৩৭ রান যোগ করতেই শেষের চার উইকেট হারিয়েছে স্বাগতিকরা। যেখানে একাই ৩ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। বাকি একটি উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। তাতে ইনিংসে ৫ উইকেট শিকার করার কীর্তি গড়লেন এই ডানহাতি পেসার।

নিজেদের প্রথম ইনিংসে ৯১ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৩৭৬ রান সংগ্রহ করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১১৩ রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাছাড়া ৮৬ রান এসেছে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৮৩ রানে ৫ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হাসান। তাছাড়া ৫৫ রানের বিনিময়ে ৩ উইকেট পেয়েছেন তাসকিন।

দ্বিতীয় দিনে মাত্র ৪ রান যোগ করতেই জাদেজাকে হারায় ভারত। ইনিংসের ৮৩তম ওভারের প্রথম বলটি খাটো লেংথে করেছিলেন তাসকিন, সেখানে জাদেজার ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ৮৬ রান করে জাদেজা ফেরায় ভাঙে ১৯৯ রানের সপ্তম উইকেট জুটি।

নিজের পরের ওভারে ফিরে আবারও উইকেটের সম্ভাবনা জাগিয়েছিলেন তাসকিন। ইনিংসের ৮৫তম ওভারের পঞ্চম বলটি খানিকটা খাটো লেংথে করেছিলেন এই পেসার। সেখানে পুল করতে গিয়ে ভুল করেছিলেন আকাশ দীপ।

টাইমিং না হওয়ায় বল উপরে উঠে যায়, কিন্তু দূরত্ব পাননি। স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসান খানিকটা পিছিয়ে বলের নাগালও পেয়েছিলেন তবে হাতে জমাতে পারেননি। তাতে ব্যক্তিগত ৮ রানে জীবন পান আকাশ। তবে তাকে বেশি দূর এগোতে দেননি তাসকিন। এই ডানহাতি পেসারের করা ৮৯তম ওভারের পঞ্চম বলে উড়িয়ে মারতে গিয়ে বল আকাশে তোলেন আকাশ। শান্তর হাতে ক্যাচ দেওয়ার আগে ১৭ রান এসেছে তার ব্যাট থেকে।

দিনের তৃতীয় উইকেটও গেছে তাসকিনের ঝুলিতে। ইনিংসের ৯১তম ওভারের পঞ্চম বলটি অফ স্টমাপের অনেকটা বাইরে করেছিলেন তাসকিন। সেখানে জায়গায় দাঁড়িয়ে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে ধরা পড়েন অশ্বিন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১১৩ রান।

ইনিংসের শেষ উইকেট নিয়ে নিজের ফাইফার পূরণ করেছেন হাসান। ৯২তম ওভারের দ্বিতীয় বলে হাসানের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে তৃতীয় স্লিপে ধরা পড়েন বুমরাহ। এই উইকেটের মাধ্যমে ব্যাক টু ব্যাক ইনিংসে ৫ উইকেট শিকার করেন হাসান। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন হাসান। এরপর চেন্নাইয়ে ভারতের প্রথম ইনিংসে ৮৩ রানে নিলেন ৫ উইকেট। ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ৫ উইকেট পেলেন হাসান।

বাংলাদেশ একাদশ–
সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

ভারত একাদশ–
রোহিত শর্মা (অধিনায়ক), জশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরাহ।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews