শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

আন্দোলনের তোপের মুখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের পরিচালক পদত্যাগ

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭.০১ পিএম
  • ৩০৭ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :

শিক্ষানবিশ চিকিৎসকদের আন্দোলনের মুখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এইচএম সাইফুল ইসলাম পদত্যাগ করেছেন। রোববার বেলা ১১টার দিকে তিনি এ পদত্যাগপত্র জমা দেন বলে হাসপাতালের উপ-পরিচালক এসএম মনিরুজ্জামান শাহীন জানিয়েছেন।

শুক্রবার এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে একজন চিকিৎসক আক্রান্ত হওয়ার পর শিক্ষানবিশ চিকিৎসকরা ধর্মঘট শুরু করেন। আন্দোলনকারীরা পরিচালকের কার্যালয় ঘেরাও করে পদত্যাগ দাবি করেন। পরে বিভাগীয় কমিশনার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পদত্যাগ করেন পরিচালক সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, “আমি বরিশালের সন্তান, কিন্তু বর্তমান পরিস্থিতিতে পরিচালকের দায়িত্বে আর থাকতে পারছি না।”

শিক্ষানবিশ চিকিৎসকদের অভিযোগ, সাইফুল ইসলাম বিভিন্ন দুর্নীতি ও অনিয়মে জড়িত ছিলেন এবং তার পদত্যাগ অনেক আগেই প্রয়োজন ছিল। তাদের দাবি মেনে পরিচালকের পদত্যাগ হলেও তারা সাত দিনের আল্টিমেটাম দিয়েছে। এর মধ্যে দাবিগুলো পূরণ না হলে তারা আবার কর্মবিরতি পালন করবে।

তাদের দাবির মধ্যে রয়েছে— চিকিৎসকদের ২৪ ঘণ্টা নিরাপত্তা, রোগীর চিকিৎসার মানোন্নয়ন এবং চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews