শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

বীরত্ব দেখিয়ে ফাইনালে বাংলাদেশ

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১.০৩ এএম
  • ৩০১ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক :

দারুণ লড়াই করলো বাংলাদেশ, একেই বলে ফিরে আসা। একেই বলেই জেতার জেদ। দারুণ লড়াই করলো বাংলাদেশ। দেখিয়ে দিলো পিছিয়ে থেকেও লড়া যায়। ফিরে আসা যায়। জেতাও যায়। সাফ অনুর্ধ্ব-১৭ ফুটবলে সেই বীরত্ব দেখিয়ে ফাইনালে পৌছে গেল বাংলাদেশ। সেমিতে হারাল পাকিস্তানকে। ট্রাইব্রেকারে জিতলো ৮-৭ গোল ব্যবধানে। গোলের হিসেব দেখেই বুঝতে পারছেন টাইব্রেকারেও তুমুল লড়াই হয়েছে! পুরো ম্যাচেও তাই!

শুরুর ৯০ মিনিট খেলা ২-২ গোলে ড্র ছিল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময়ের খেলা নেই। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেই পর্বে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। একটু শুনে মনে হতে পারে সহজেই জিতেছি বাংলাদেশ এই ম্যাচ। আদতে কিন্তু তা নয়। ২-০ গোলে পিছিয়ে থেকে এই ম্যাচে সমতা আনে বাংলাদেশ। তারপর টাইব্রেকারে সংগ্রামী লড়াই করে জয় তুলে নেয়।

ম্যাচের ৩২ মিনিটের সময় পাকিস্তান কর্ণার থেকে পাওয়া গোলে এগিয়ে যায়। পিছিয়ে পড়ে ম্যাচের ফেরার চেষ্টা চালায় বাংলাদেশ। কিন্তু এই অর্ধে সফল হয়নি। মাঝ বিরতিতে দলকে চাঙ্গা রেখে কোচ বলে আক্রমণাত্মক মেজাজের খেলা বজায় রাখতে। ম্যাচের ৬২ মিনিটের সময় দ্বিতীয় ধাক্কা খায় দল। ৬১ মিনিটের সময় ডি বক্সে বাংলাদেশের এক ডিফেন্ডারের হাতে বল লাগলে রেফারি হ্যান্ডবলের বাঁশি বাজিয়ে স্পটকিকের নির্দেশ দেন। পেনাল্টি থেকে পাওয়া গোলে ম্যাচের পাকিস্তানের লিড ২-০ গোলের।

বড় ব্যবধানে পিছিয়েও হতাশ হয়নি বাংলাদেশ। অপেক্ষায় থাকে সুযোগ তৈরির। ৭৫ মিনিটের সময় মিঠু চৌধুরীর গোলে ম্যাচে ফেরার রসদ পায় বাংলাদেশ। কর্ণার থেকে আসা বলে গোল করে মিঠু দলকে ম্যাচে রাখেন। ম্যাচে সমতা আনার জন্য বাংলাদেশ তখন মরিয়া হয়ে উঠে। কিন্তু গোলের দেখা যে মিলছে না! ডাগআউটে দাড়ানো বাংলাদেশ কোচ বারবার ঘড়ির দিকে তাকান। সহকারি রেফারি জানিয়ে দেন ইনজুরি টাইম মিলেছে ৭ মিনিটের। এই বাড়তি সময় বাংলাদেশ যেন আরো প্রাণশক্তি এনে দিল। টানা আক্রমণের সুফল তুলে নিল দল। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটেই কাজের কাজটা করলেন বদলি খেলোয়াড় মানিক। তার শটেই গো..ও..ল! ম্যাচে নাটকীয় সমতা ২-২ গোলের।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ২-২ গোলের ড্রয়ে। শেষের দিকে লড়াইয়ে ফিরে আসার এই উদ্যমতা নিয়ে বাংলাদেশ টাইব্রেকারে নামে। সেখানেও দু’দলের গোলের পর গোল হয়! সেই লড়াই শেষ পর্যন্ত থামলো বাংলাদেশের ৮-৭ গোলের জয়ে।

ভুটানে চলতি এই টুর্নামেন্টে বাংলাদেশের সেমিফাইনালে খেলার সুযোগটাই এসেছে নাটকীয় ভঙ্গিতে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে একটি হার এবং একটি ড্র নিয়ে বিদায়ের প্রহর গুনছিল বাংলাদেশ দল। শেষে গোলগড়ে এগিয়ে থাকার সুবাদে কোনো মতে খুঁড়িয়ে সেমিফাইনালের টিকেট মিললো।

আর সেই সেমিফাইনালে দারুণ উজ্জ্বীবিত ফুটবল খেলে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ এখন টুর্নামেন্টের ফাইনালে। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে এবারই বাংলাদেশ প্রথমবারের মতো ফাইনালে খেলছে।

৩০ সেপ্টেম্বর ফাইনালে ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews