শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

পাথরঘাটায় শিক্ষক সমিতির আহ্বায়ক জামায়াতের উপজেলা আমীর শামিম আহসান

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ১০.৪০ এএম
  • ৩৬৩ বার সংবাদটি পড়া হয়েছে

ইব্রাহীম খলীল, পাথরঘাটা:

বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটিতে কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা আমীর মো. শামিম আহসানকে আহ্বায়ক ও চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানকে সদস্য সচিব করে ১১ সদস্যের আহ্বয়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সস্মেলন কক্ষে এ কমিটি গঠন করা হয়।
সর্ব সম্মতিক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাথরঘাটা উপজেলা আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক এ কমিটি ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা নায়েবে আমীর মাওলানা আবু জাফর মো. সালেহ, পাথরঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, পাথরঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব এম কামরুল ইসলাম, পাথরঘাটা পৌর বিএনপির আহবায়ক মো. হারুন-অর রশিদসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

কমিটির অন্যান্য সদস্যরা হলো, রূপধন বন্দর আমিরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম কবির, মাদারতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস খানকে যুগ্ন-আহবায়ক ও তালুকের চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মো. শামসুল আলম, নাচনাপড়া মানিকখালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মো. আবু সালেহ, কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিধান চন্দ্র গয়ালী, লেমুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাও. ইমরান হাসান জিয়া, কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সেলিম মিয়া, কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মতিউর রহমানকে সদস্য করা হয়।

নবগঠিত কমিটির আহ্বায়ক মো. শামীম আহসান বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। তাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কোন রাজনৈতিক দলের দোসর কিংবা শুভাকাঙ্ক্ষী হতে পারে না, ব্যাক্তি হিসেবে যে কেউ রাজনীতির সাথে জড়িত থাকলেও তা যেন কমিটির ওপরে কোন ধরনের প্রভাব না পড়ে, কারন এ কমিটির মূল উদ্দেশ্য হলো শিক্ষকদের মানোন্নয়ন ও দাবিসহ যে কোন সমস্যা সমাধান করে শিক্ষা বিভাগ এগিয়ে নেয়া। তিনি আরও বলেন, পূর্বে আমরা দেখেছি যে ফায়দা নিতে, হয় রাজনৈতিক দলগুলো শিক্ষকদের ব্যবহার করেছে, আবার স্বার্থ হাসিলের জন্য শিক্ষকরা রাজনৈতিক দল বা নেতাদের সাথে মিলে সমিতিকে কলঙ্কিত করেছে, তাই পূর্বের মত যেন আমাদের কোন রাজনৈতিক দলের টার্গেট বা হাতিয়ার হতে না হয় সেরকম সকল দিকে খেয়াল রেখে এগিয়ে যেতে হবে। এছাড়াও তিনি বলেন যে, আমি গত ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছি, আবারো যখন দায়িত্ব এসেছে শিক্ষকদের পাশে থেকে সুনামের সাথে সমিতির দায়িত্ব পালন করতে চাই।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews