শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

ভারতে বিশ্ব নবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে পাথরঘাটায় প্রতিবাদ সমাবেশ

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৩.৪৬ পিএম
  • ৩৬৬ বার সংবাদটি পড়া হয়েছে

ইব্রাহীম খলীল, পাথরঘাটা:

মুসলমানদের হৃদয়ের স্পন্দন নবী মুহাম্মাদ (সা.) কে ভারতীয় পুরোহিতের কটুক্তি ও সেই বক্তব্যেকে বিজেপি নেতার সমর্থন করার প্রতিবাদে উপজেলার রায়হানপুর ও কাকচিড়া ইউনিয়নের নবী প্রেমিক স্থানীয় শত শত মুসলিম জনতার উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর)  বাদ আসর কাকচিড়া বাজারের পশ্চিম মাথায় তিন রাস্তার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করে বিশ্ব নবী ও ইসলামের দুশমনদের বিরুদ্ধে কঠিন হুশিয়ারী সহ বিচারের দাবি জানানো হয়।

কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ির সামনে থেকে একটি মিছিল বের হয়ে কাকচিড়া বাজার প্রদক্ষিণ শেষে তিন রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশে সকলে সমবেত হয়। হাফেজ মাও. ইব্রাহীম খলীলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় মসজিদের ইমামগন ও মাদ্রাসার শিক্ষকরা। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার, নবীর দুশমনের গালে গালে, ‘জুতা মারো তালে তালে’ বিশ্বনবীর অপমান, সইবে না রে মুসলমান’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, জাতিসংঘে পৃথক আইন পাশ করে মুহাম্মাদ (সা.) কে কটূক্তিকারীদের শাস্তি দিতে হবে। এছাড়াও বাংলাদেশ সরকারকে ভারত সরকারের কাছে এ ঘটনার যথাযথ জবাব চাইতে হবে। মুহাম্মদ (সা.)-এর ইজ্জত রক্ষার বিষয়ে আমাদের কোনো আপস নেই। আমাদের কাছে নবী (সা.) আমাদের জীবনের চাইতেও প্রিয়।

এ সময় ভারতীয় পুরোহিত ও বিজেপি নেতার এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য মুসলিম উম্মার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি ভারতীয় পণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনগণের প্রতিও আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় রাসূল (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। এতে রাজ্যের এক বিজেপি নেতা সমর্থন দিয়েছেন, তারই প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews