শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

সাবেক ইসি সচিব জাহাংগীর গ্রেপ্তার,বহাল তবিয়তে ঘনিষ্ঠরা

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৩.৩১ পিএম
  • ৪০৯ বার সংবাদটি পড়া হয়েছে
সাবেক ইসি সচিব জাহাংগীর গ্রেপ্তার:ছবি সংগৃহীত

সময় সংবাদ ডেস্ক :

নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান। তিনি বলেন, ডামি নির্বাচনের কারিগর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। ডামি নির্বাচনের কারিগরকে গ্রেফতার করা হলেও তার প্রধান দুই গনিষ্ঠ সহযোগী রয়েছেন বহাল তবিয়তে।

চলতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে কমিশনের সচিবের দায়িত্ব পালন করেন জাহাংগীর আলম। পরে ২১ মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়। ৩০ মে থেকে ওই আদেশ কার্যকর হয়। পরে গত ১৪ আগষ্ট ডক্টর ইউনুসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের পদ থেকে জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

জাহাংগীর আলমকে আজ সকালে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তার অন্যতম গনিষ্ঠ সহযোগী ও ডামি নির্বাচনের আরেক কারিগর যুগ্ন সচিব মনিরুজ্জামান তালুকদার নির্বাচন কমিশন সচিবালয়ে রয়েছেন বহাল তবিয়তেই । তিনি অর্থ ও প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এখনও ছড়ি ঘোরাচ্ছেন কমিশনের সচিবালয়ের কর্মকর্তাদের উপর। কমিশন সূত্র জানায়, এর আগে তিনি আওয়ামী লীগ স্বৈরশাসকের আমলে মুন্সিগঞ্জ ও খুলনা জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। সূত্র আরও জানায়, জাহাংহীর আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলি করলে এবং পরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও গ্রেফতারের আগ পর্যন্ত তারই হুকুম তামিল করেছেন যুগ্ন সচিব মনিরুজ্জামান তালুকদার।
এ বিষয়ে মনিরুজ্জামানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, জাহাংগীর আলম স্যার আমার অফিসের বস ছিলেন, এর বাইরে তার সঙ্গে কোনো রকম সর্ম্পক নেই। দুই দফায় দুই জেলা প্রশাসক প্রশ্নে তিনি বলেন, আমার দলীয় কোনো পরিচয় নেই, সরকার যা ভালো মনে করেছেন তা-ই করেছেন। ইসি সচিবালয়েও তিনি দলীয় পরিচয়ের বাইরেই যুগ্ন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ! উল্লেখ্য, শেখ হাসিনার আনুগত্য ছাড়া কারও পদোন্নতিসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়া হয়নি।

জাহাংহীর আলমের আরেক ঘনিষ্ঠ সহযোগী একান্ত সচিব এ কে এম সাইফুল আলম বহাল তবিয়তে রয়েছেন জননিরপত্তা বিভাগের সিনিয়র সচিবের পিএসের মতো সংবেদনশীল জায়গায়।

বিসিএসের ১৩ তম ব্যাচের কর্মকর্তা জাহাংগীর আলম এর আগে জননিরাপত্তা বিভাগে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবের দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews