শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

সীসা দূষণ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির ঘোষণা

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৫.৫৬ পিএম
  • ৩২৪ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ প্রতিবেদক :

সীসা দূষণ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা ও দূষণের উৎসগুলি শনাক্ত করার জন্য মত দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে লেড বা সীসার দূষণ শনাক্তকরণ, নিয়ন্ত্রণ এবং এর ক্ষতি প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে গঠিত বহু খাতভিত্তিক পরিচালনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রণালয়ের সচিব ড. ফরহিনা আহমেদের সভাপতিত্বে বৈঠকে সিদ্ধান্ত হয় যে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে রিপোর্ট চাওয়া হবে এবং সীসা দূষণ মোকাবেলায় বিপজ্জনক পদার্থ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিধি তৈরি করা হবে।

লেড দূষণের উৎসগুলোকে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করতে হবে এবং প্রচেষ্টার যে কোনও ঘাটতি শনাক্ত করে তা সমাধান করতে হবে।

বৈঠকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থা যেমন ইউনিসেফ, ডব্লিউএইচও, বিশ্বব্যাংক, ইউএসএআইডি, এডিবি, পিওর আর্থ বাংলাদেশ এবং জাতীয় বেসরকারি সংগঠন যেমন ইএসডিও, বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন, অ্যাকিউমুলেটর ব্যাটারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বৈঠকে সীসা দূষণ পর্যবেক্ষণে সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণার ওপর গুরুত্বারোপ করা হয়। ব্যাটারি ও রিসাইক্লিং শিল্পে সীসা দূষণ সংক্রান্ত বর্জ্য মোকাবেলায় সম্প্রসারিত উৎপাদক দায়িত্ব (EPR) প্রয়োগ করা হবে। স্বাস্থ্য সেবা বিভাগ থেকে আরও ল্যাব সুবিধা তৈরি করতে একটি ছোট ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ও এই বিষয়ে শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews