শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

কোটায় নিয়োগ পেতে এলজিইডিতে পাঁয়তারা

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৭.৩৮ পিএম
  • ৩২৬ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) রাজস্ব খাতের আওতায় বিভিন্ন পদে আগের কোটা পদ্ধতি অনুসরণ করে অপেক্ষামান তালিকা থেকে নিয়োগ পেতে একটি মহল পাঁয়তারা করছে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি চাকুরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে আগে বিভিন্ন কোটায় ৫৬ শতাংশ বিদ্যমান ছিল। কিন্তু উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন করে চলতি বছরের ২৩ জুলাই প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় আগের কোটা পদ্ধতি সংশোধন করে মেধাভিত্তিক ৯৩ শতাংশ, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য ১ শতাংশ কোটা অনুসরণ করার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
স্থানীয় সরকার বিভাগ জানায়, কিন্তু এলজিইডি’র বিভিন্ন পদে অপেক্ষমান তালিকা থেকে পূর্ববর্তী কোটায় নিয়োগ পেতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে এবং রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবন এলাকায় অবস্থান নিয়েছে।
২০২২ সালের ২৬ ডিসেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতের ১৩ থেকে ২০তম গ্রেডের ১২টি ক্যাটাগরিতে ২ হাজার ২৩৭টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
পদগুলো হল, সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, কমিউনিটি অর্গানাইজার, সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, সার্ভেয়ার, কার্যসহকারী, ইলেকট্রিশিয়ান, মুয়াজ্জিন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী।
পরবর্তীতে তৎকালীন সময়ে সরকার নির্ধারিত কোটা পদ্ধতি অনুসরণ করে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের গত বছরের ৫ অক্টোবর চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত বছরের ১৭ এপ্রিলের পরিপত্র মূলে ১৩ থেকে ২০ তম গ্রেডের পদে কর্মচারী নিয়োগে অপেক্ষমান তালিকা সংরক্ষণের নির্দেশনায় প্রতিটি পদের বিপরীতে ১:২ অনুপাতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে অপেক্ষমান তালিকা প্রস্তুত করে সিলগালা করা খামে গোপনীয়তার সঙ্গে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনে সংরক্ষণ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, নিয়োগের জন্য সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে কেউ চাকরিতে যোগদান না করলে বা চাকুরিতে যোগদানের পর চাকুরি হতে ইস্তফা প্রদান করলে শূন্য পদ পূরণের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ডিপিসির সভায় অপেক্ষমাণ তালিকা এবং উত্তীর্ণ প্রার্থীদের রেজাল্ট সিট উপস্থাপন করে শূন্য পদে নিয়োগের জন্য প্রার্থী সুপারিশ করতে হবে।
এলজিইডি’র রাজস্ব খাতের ১২টি ক্যাটাগরির পদে সরাসরি নিয়োগে আগের নির্ধারিত কোটা পদ্ধতি অনুসরণ করে প্রস্তুত করা অপেক্ষমান তালিকা হতে বর্তমানে নিয়োগ করা বিধিসম্মত হবে কিনা, অথবা বর্তমান নির্ধারিত কোটা পদ্ধতি অনুসরণ করে অপেক্ষমান তালিকা পুনরায় প্রস্তুত করার প্রয়োজন হবে কিনা, এ বিষয়ে মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে মনে করে স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক শাখা। (বাসস)

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews