শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

আবার মাইনাস টু দেখতে চাই না : মির্জা ফখরুল

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৫.৪৭ পিএম
  • ২০০ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :
ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা কোনো বিরাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাস করেন না।

আবার ‘মাইনাস টু’ দেখতে চান না। তিনি বলেছেন, ‘আমরা আবার এই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা ‍সুস্থ, উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই।’

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন।

দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে এই সরকারকে দায়িত্ব দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তারা সেই পর্যন্ত সময় দেবেন, যে পর্যন্ত একটা যৌক্তিক সময়ে অন্তর্বর্তী সরকার একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে না পারে। যোগ্য মানুষ সরকারে কাজ করছেন। তবে কাজটা দ্রুত করার আহ্বান জানান তিনি।

প্রশাসনের মধ্যে স্বৈরাচারের ভূত বসে আছে, উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তাদের তাড়াতে না পারলে এই সরকার কোনো কিছু করতে সক্ষম হবে না।

মির্জা ফখরুল বলেন, জাতীয়করণ হলেই শিক্ষকদের সব সমস্যার সমাধান আসবে না। শিক্ষার মান বাড়াতে হবে, যোগ্য মানুষকে নিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, শিক্ষকদের দলকানা হলে চলবে না। তাদের দলীয় রাজনীতি থেকে একটু দূরে থাকতে হবে।

বিএনপি নিয়ে সমালোচনা প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন, যারা দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে, জমি দখল করে, তারা বিএনপির লোক নয়, তারা দুর্বৃত্ত। দল থেকে কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews