শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

বামনায় যুবককের মাথায় গ্লাস ভাঙ্গল স্বর্ণ ব্যবসায়ী সুদেব

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৬.২৫ পিএম
  • ৫৯৮ বার সংবাদটি পড়া হয়েছে
স্বর্ণ ব্যবসায়ী সুদেব

নিজস্ব প্রতিবেদক :
বরগুনার বামনা উপজেলার রুহিতা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে পলাশ নামের এক যুবককের মাথায় গ্লাস দিয়ে গুরুতর  রক্তাক্ত জখম করেছেন সুদেব হাওলাদার নামে এক স্বর্ণ ব্যবসায়ী।

আজ শনিবার ( ১২ অক্টোবর) দুপুর ১ টার সময় রুহিতা দুর্গা মন্দিরে পাশে বিকাশের চা দোকানে এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম অনুপম হাওলাদার পলাশ। সে একজন সরকারি চাকরিজীবী। তার বাবার নাম বীরেন চন্দ্র হাওলাদার।

প্রত্যক্ষদর্শী চা দোকানদার এ প্রতিবেদককে জানিয়েছেন, জিতেন হাওলাদারের ছোট ছেলে সুদেব হাওলাদার হঠাৎ চায়ের দোকানে ঢুকে কাঁচের গ্লাস দিয়ে বসে থাকা পলাশের মাথায় আঘাত করে চেপে ধরেন। পরে মাথা ফেটে রক্ত বের হলে গুরুতর অবস্থায় আহত পলাশকে বামনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান স্থানীয়রা।

বামনা উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।

এই ঘটনার খবর পেয়ে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান পরক্ষণেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রোগীর খোঁজ খবর নেন। চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালকে অবগত করেন তিনি। নির্বাহী কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় বামনা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী জানিয়েছেন, সুদেব হাওলাদার এর আগেও এরকম অনেক ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী অপরাধীর শাস্তি দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews