শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৮.২৭ পিএম
  • ২৭৭ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দেবীর বিদায়ে ভক্তদের মধ্যে নেমে এসেছে বিষাদের ছায়া। এর আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা।

মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যাচ্ছেন দেবী দুর্গা। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এ জন্য সারা দেশে চলছে প্রতিমা বিসর্জন। মহামায়া পৃথিবী থেকে নিয়ে যাবেন সব অশুভ শক্তি, করে যাবেন আশির্বাদ-এমন প্রত্যাশা ভক্তদের। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব।

রোববার বেলা তিনটার পর মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃত্বে রাজধানীর পলাশীর মোড় থেকে বিজয়া শোভাযাত্রা বের হয়। আর সদরঘাটের ওয়াইজ ঘাটে প্রতিমা বিসর্জন দেয় ভক্তরা।

পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকায় প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। এরই মধ্যে পলাশীর মোড় থেকে প্রতিমা বিসর্জনের র‍্যালী ওয়াইজঘাট এলাকার দিকে যাত্রা শুরু করেছে। রোববার সন্ধ্যা সাতটার মধ্যে প্রতিমা বিসর্জন দেওয়ার সময় বেঁধে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার ১১টি স্থানে এবার প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এ বছর সারা দেশে ৩২ হাজার মণ্ডপে দুর্গাপূজা হয়েছে, আর রাজধানীতে পূজা হয়েছে ২৫৭ টি মণ্ডপে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিসর্জন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে নিশ্চিত করা হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। এরআগে শনিবার মহানবমীর পর হয় দশমীবিহিত পূজা। দেবী দুর্গার কাছে সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন ভক্তরা। পরে দর্পণ বিসর্জন দেওয়া হয়। শনিবার দিনভর মণ্ডপগুলোয় পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় হয় ভোগ আরতি। দেবী দুর্গার বিদায়ের সুরে ভারাক্রান্ত হয়ে ওঠে প্রতিটি মণ্ডপ। এ বছর সারা দেশের প্রায় ৩২ হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews