শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

আমতলীতে স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণের উদ্বোধন

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৯.১২ এএম
  • ২৮৭ বার সংবাদটি পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া বাজার সংলগ্ন চাওড়া খালের উপড় নির্মিত একটি লোহার সেতু ধ্বসে বৌভাতে যাওয়ার সময় কনেযাত্রী নিয়ে একটি মাইক্রোবাস খালে পরে ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটে। ওই ধ্বসে পড়া সেতুর স্থলে দুই ইউনিয়নবাসীর চলাচলাচলের সুবিধার্থে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি কাঠের সেতু নির্মাণের উদ্যোগ গ্রহন করা হয়।

সেতুটি ধ্বসের পর চাওড়া এবং হলদিয়া ইউনিয়নবাসীর কষ্ঠ লাঘবের কথা বিবেচনা করে হলদিয়া ইউনিয়নের বিষিষ্ট সমাজসেবক ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মকবুল আহম্মেদ খানের উদ্যোগে ১২০মিটার প্রস্থের একটি কাঠের সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

সোমবার সকাল ১১ টায় কাঠের সেতু নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে উপজেলার হলদিয়া বাজারে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

হলদিয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ মোঃ নান্নু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারেক হাসান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম। সেতু নির্মাণের উদ্যোক্তা বিশিষ্ঠ সমাজসেবক ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. মকবুল আহম্মেদ খান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব মো. জালাল আহম্মেদ খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খান, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মিল্টন বিশ্বাস, হলদিয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহসীন মোল্লা, সোহরাব হোসেন মন্টু চৌকিদার, ওহিদুল ইসলাম মোল্লা, সোহরাব হোসেন মাষ্টার প্রমুখ।

সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমসহ অতিথিরা দুটি কাঠের খুটি পুতে কাঠের সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উল্লেখ্য গত ২২ জুন দুপুরে বিয়ের কনেযাত্রী নিয়ে হলদিয়া বাজার সংলগ্ন চাওড়া খালের সেতুটি ধ্বসে একটি মাইক্রোবাস খালে পরে শিশু, নারীসহ ৯ যাত্রী নিহত হয়।

মোঃ সোহরাব হোসেন
বরগুনা জেলা প্রতিনিধি
তারিখ ১৬-১০-২৪ ইং

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews