শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

সামসুল হক খান স্কুল এন্ড কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ধারাবাহিক সাফল্য

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ১২.০৫ পিএম
  • ৩৮০ বার সংবাদটি পড়া হয়েছে
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ

নাজমুল হাসানঃ
এইচএসসি পরীক্ষায় বিগত বছরের মতো এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ। অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈষম্য বিরোধী আন্দোলন এবং সামাজিক প্রভাবের মধ্যেও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছে।

অন্যদিকে প্রতি বছরের মতো ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় বরাবরের মতো নজরকাড়া সাফল্য অর্জন করেছে রাজধানীর ডেমরার প্রথিতযশা সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে এবার পরীক্ষা দিয়েছিল এক হাজার ১২৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ৮১২ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটিতে পাসের হার শতভাগ। আজ ১৫ অক্টোবর মঙ্গলবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, রাজধানীর ডেমরা সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল এক হাজার ১২৩ জন শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে A+ পেয়েছে ৬৮৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২২৩ জন পরীক্ষার্থীর মধ্যে A+ পেয়েছে ৬৭ জন, মানবিক বিভাগে ১৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে A+ পেয়েছে ৫৭ জন শিক্ষার্থী

শামসুল হক খান স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা

চলতি বছর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে ২ হাজার ৭৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৫৭২ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৬৫ জন এবং মানবিক বিভাগ থেকে ২৮ জনসহ মোট ১ হাজার ৭৬৫ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। কলেজের ৬৪.৪২ শতাংশ পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

এছাড়া কলেজ থেকে অংশ নেওয়া সবাই কৃতকার্য হয়েছেন। পরীক্ষার্থীদের এমন সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বইছে গৌরবদীপ্ত আনন্দধারা।

সামসুল হক খান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মাহবুবুর রহমান মোল্লা বলেন,”এবার নানারকম প্রতিকূলতার মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল। রাজনৈতিক টানাপোড়ণের কারণেও শিক্ষার্থীদের পড়াশুনা ও পরীক্ষা বিঘ্নিত হয়েছে। তা সত্ত্বেও আমাদের শিক্ষার্থীরা মনের মত ফল অর্জন করেছে। শিক্ষকদের সযত্ন পরিচর্যা শিক্ষার্থীদের আশা পূরণ করতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানের মেধাবীরা বারবার প্রত্যাশিত ফল অর্জন করে প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে ক্রমাগতভাবে সমুজ্জ্বল করে আসছে। এটা আমাদের সৌভাগ্য এর চেয়ে সুখের আর কি হতে পারে।”

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ নয়ন বলেন, “প্রাজ্ঞ নির্দেশনা, সুদক্ষ পরিচালনা, নিয়মিত পাঠদান ও তদারকি, শিক্ষক মন্ডলীর আন্তরিকতা ও শিক্ষার্থীদের গভীর অধ্যাবসায় এই সাফল্যের পিছনে মূল মন্ত্র হিসেবে কাজ করেছে।

তিনি আরও বলেন, কলেজের অভ্যন্তরীণ পরীক্ষায় কোন শিক্ষার্থী ক্রমাগত খারাপ করলে তা অভিভাবকদের অবহিত করা হয়। আমরা মানুষ গড়ার কাঙ্ক্ষিত পরিবেশ নিশ্চিত করতে সক্ষম হয়েছি। শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাপারে আমরা আপসহীন সুষ্ঠু পরিকল্পনা কঠোর শৃঙ্খলা এবং অধ্যাবসায় আমাদের এগিয়ে চলার মূল চাবিকাঠি।”

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews