শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

গ্যাসের বকেয়া বিল ৩০ হাজার কোটি টাকা 

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ১.০০ এএম
  • ৩৩৬ বার সংবাদটি পড়া হয়েছে

নাজমুল হাসানঃ
চলতি ২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে গ্যাসের বকেয়া বিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে শুধু বিদ্যুৎকেন্দ্রগুলোর কাছেই পাওনা দাঁড়িয়েছে ১৯ হাজার কোটি টাকার বেশি। আর সরকারি সার কারখানায় ২ হাজার ৩০০ কোটি টাকা গ্যাস বিল পাওনা।

পেট্রোবাংলার প্রধান কার্যালয়ে বুধবার (২৩ অক্টোবর) জ্বালানি খাতের রিপোর্টারদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

সংস্থাটির চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, শিল্প খাতে গ্যাসের দাম বেশি, পাওনা আদায়ের হারও বেশি। আবাসিক, শিল্প ও বাণিজ্যিক খাতের বিল দিয়েই সব খরচ চালানো হচ্ছে।

মতবিনিময় সভায় বলা হয়, সরকারি সংস্থার কাছ থেকে বকেয়া বিল আদায়ে আন্তমন্ত্রণালয় সভা করার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সঙ্গে আলোচনা করছে পেট্রোবাংলা। বর্তমানে শিল্প খাতে ৩৫৪টি নতুন সংযোগের আবেদন জমা আছে। অন্তর্বর্তী সরকারের পরামর্শে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আবাসিকে নতুন করে সংযোগ চালুর বিষয়ে সরকারের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই।

বিবিয়ানায় গ্যাস উৎপাদন কমার বিষয়ে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, গ্যাস ব্যবহার করতে থাকলে মজুত কমবেই। বিবিয়ানায় কমলে যে ঘাটতি তৈরি হবে, তা মোকাবিলায় নানা পদক্ষেপ নেয়া হয়েছে। উৎপাদন বাড়াতে ৫০টি কূপ খনন করা হচ্ছে এবং ১০০টি কূপের পরিকল্পনা নেয়া হয়েছে।

এ সময় পেট্রোবাংলার পরিচালক এ কে এম মিজানুর রহমান, মো. কামরুজ্জামান খান ও মো. রফিকুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews