শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

ফলোঅনের ফাঁদে পড়েছে বাংলাদেশ

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ২.২২ পিএম
  • ২৮৫ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫৭৫ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে মাত্র ১৫৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এতে ফলোঅনের ফাঁদে পড়েছে স্বাগতিকরা। ফলোঅন এড়াতে বাংলাদেশকে করতে হতো ৩৭৬ রান। কিন্তু তার আগে অলআউট হওয়ায় আবারও ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মুমিনুল হক ৬ রান এবং নাজমুল হাসান শান্ত ৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিলেন। তবে ৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন শান্ত (৯)। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিমও।

এরপর ১৫তম ওভারের প্রথম মিরাজকে এবং তৃতীয় বলে অভিষেক টেস্ট খেলতে নামা মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়ে নিজের ফাইফার পূরণ করেন রাবাদা। এতে দলীয় ৪৮ রানে ৮ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

কিন্তু তাইজুলকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরে হাল ধরেন অভিজ্ঞ মুমিনুল। ৭৬ বলে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। মুমিনুলের ৭৪ রান এবং তাইজুলের ১৮ রানে ভর করে প্রথম সেশনে ৯৯ রান তুলতে পেরেছিল স্বাগতিকরা।

দ্বিতীয় সেশনের শুরুটা ভালো করলেও পিচে বেশিক্ষণ থাকতে পারেননি মুমিনুল। ১১২ বলে ৮২ রান করে এই অভিজ্ঞ ব্যাটার আউট হলে ছন্দ হারায় বাংলাদেশ। এরপর ৯৫ বলে ৩০ রান করে তাইজুল আউট হলে ১৫৯ রানে অলআউট হয় বাংলাদেশ।

ফলোঅন এড়াতে শান্ত বাহিনীকে এখনও ২১৭ রান করতে হতো। কিন্তু তার আগে অলআউট হওয়ায় আবারও ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন কাগিসো রাবাদা। ডেন প্যাটারসন এবং কেশব মহারাজ দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও এক উইকেট নেন সেনুরান মুথুসামি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews