শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

উত্তরাখণ্ডে সড়ক ছেড়ে খাদে যাত্রীবাহী বাস, নিহত ৩৬

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৩.১৬ পিএম
  • ৩৯৩ বার সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ঢাকা: ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আলমোড়া জেলায় যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। তাদেরকে আকাশপথে হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় সময় সোমবার (৪ নভেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে ভারতের উত্তরাখণ্ডের পৌরি-আলমোরা সীমান্তে গাড়ওয়াল মোটরসের বাসটি দুর্ঘটনায় পড়ে। খবর এনডিটিভি, দ্য হিন্দুস্তান টাইমস।

এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, গাড়ওয়াল থেকে কুমায়ন যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকালে বাসটিতে কমপক্ষে ৪৫ জন যাত্রী ছিলেন। রামনগরের কুপির কাছে বাসটি প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার কাজ চলছে এবং আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

এ পর্যন্ত ৩৬ জন নিহতের খবর পাওয়া গেছে, যাদের সবাই ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। পুলিশ এবং এসডিআরএফ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার কাজ চালাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা বাস থেকে যাত্রীদের উদ্ধার করার জন্য এগিয়ে যান। ওই অংশে নদী গভীর না হওয়ায় অনেকে নদী পেরিয়ে বাসের কাছে যান।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেছেন, জেলা প্রশাসনকে উদ্ধার অভিযান জোরদার করতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি বলেন, ‘আলমোড়া জেলার মার্চুলায় ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক বাস দুর্ঘটনায় যাত্রীদের হতাহত হওয়ার খুব দুঃখজনক সংবাদ পেয়েছি। জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।’

পোস্টে তিনি আরও বলেন, ‘স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলো আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দ্রুত কাজ করছে। প্রয়োজনে গুরুতর আহত যাত্রীদের এয়ারলিফট করার নির্দেশও দেওয়া হয়েছে।’

এনডিটিভি জানিয়েছে, ওই এলাকার আরটিও কর্মকর্তাদেরকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি এবং আহত প্রত্যেকের জন্য এক লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। দুর্ঘটনার ম্যাজিস্ট্রিয়াল তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews