শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

কাটার মোস্তাফিজের তোপের মুখে আফগান শিবির

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৬.৫৯ পিএম
  • ২৬৪ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :
ঢাকা: প্রতিপক্ষের উইকেট পতনটা শুরুটা করেছিলেন তাসকিন আহমেদ। তারপর ‘কাটার’ খ্যাত মোস্তাফিজুর রহমান একাই তুলে নিলেন তিন উইকেট। তাদের আঘাতে কাঁপছে আফগানিস্তান।

বুধবার (৬ নভেম্বর) শারজাহতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভার ৫ বলে ১৩৫ রান করেছে আফগানরা। বিনিময়ে তাদের হারাতে হয়েছে ৫টি উইকেট।

আগে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়েছে আফগানিস্তান। তাসকিন আহমেদের ওভারের পঞ্চম বলে উইকেটের পেছনে খোঁচা দেন রহমানুল্লাহ গুরবাজ। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নেন মুশফিকুর রহিম। প্রথম ওভারে শরিফুলকে চার হাঁকানো গুরবাজ সাজঘরে ফেরেন নিজের ৫ আর দলীয় ৭ রানে।

গুরবাজের আউটের পর ক্রিজে আসেন রহমত শাহ। তবে সুবিধা করতে পারছিলেন না তিনি। এক প্রান্তে সেদিকুল্লাহ দারুণ খেললেও রহমত যেন নিজের সঙ্গে লড়াই করছিলেন। এরপর বোলিংয়ে আসেন মোস্তাফিজুর রহমান। দলীয় অষ্টম ওভারে প্রথম বোলিং করতে এসে দ্বিতীয় বলেই সাজঘরে পাঠান রহমত শাহকে। মোস্তাফিজের বল আউট সাইড অফ দিয়ে বেরিয়ে যাচ্ছিল, জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে চেয়েছেন রহমত, ব্যাটে-বলে সংযোগ হয়নি। খোঁচা লেগে বল চলে যায় উইকেটের পেছনে। বল গ্লাভসবন্দি করতে ভুল করেননি মুশফিক। ৩০ রানে ২ উইকেট হারায় আফগানিস্তান।

এরপর আবারও এক ওভারে মোস্তাফিজের জোড়া আঘাত। রহমত শাহের পর সেদিকুল্লাহকে সাজঘরে পাঠালেন মোস্তাফিজ। প্রথম পাওয়ার প্লের শেষ ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লিউর শিকার হন সেদিকুল্লাহ। মোস্তাফিজের ফুলার লেন্থের বল আঘাত করে সেদিকুল্লাহর সামনের পায়ে। জোরালো আবেদনে সড়া দেন আম্পায়ার। অপর প্রান্তে থাকা হাশমতুল্লাহর সঙ্গে কথা বলে রিভিউ নেননি। অভিষেক ম্যাচে তার ব্যাট থেকে আসে ২১ রান। একই ওভারের পঞ্চম বলে নতুন ব্যাটার আজমতউল্লাহ ওমরজাইকে ফেরান মোস্তাফিজ। শর্ট বলে খোঁচা লেগে যায় উইকেটের পেছনে। শূন্যরানে ফেরেন ওমরজাই। ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে আফগানিস্তান। পাওয়ার প্লেতে দলটির রান ৪ উইকেটে ৩৬।

মোস্তাফিজের ওভারে জোড়া উইকেটের পতনের পর প্রতিরোধ গড়েছিলেন হাশমতুল্লাহ-গুলবাদিন। দুজনে ধীর ধীরে এগোচ্ছিলেন সামনের দিকে। ৬১ বলে জুটি গড়েন ৩৬ রানের। এর বেশিদূর এগোতে দেননি তাসকিন। তার শর্ট বলে ব্যাট চালিয়েছিলেন গুলবাদিন, টাইমিংয়ে গড়বড়। বল উঠে যায় আকাশে, মিড উইকেটে ক্যাচ নেন তানজীদ। ৩টি চারের মারে ৩২ বলে ২২ রান করেন গুলবাদিন। ৭১ রানে ৫ উইকেট হারায় আফগানিস্তান।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews