বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

মুজিব সিনেমায় তিশা’ যা বলছেন ফারুকী

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৫.০৩ পিএম
  • ১৮০ বার সংবাদটি পড়া হয়েছে
উপদেষ্টা ফারুকী,ছবি সংগৃহীত

সময় সংবাদ ডেস্ক :
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছিলেন ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায়। রোববার (১০ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে মোস্তফা সরয়ার ফারুকী নিযুক্ত হবার পর থেকে বিষয়টি নিয়ে নানা সমালোচনা হচ্ছে।

এদিকে সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে কর্মক্ষেত্রে প্রথম দিন যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন উপদেষ্টা ফারুকী

। সেখানে তিনি তাকে ঘিরে সামাজিক মাধ্যমে চলা সমালোচনাসহ নানা বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

এক পর্যায়ে তার স্ত্রী তিশার ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় ও সমালোচনা প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, কোনো ধরণের উসকানিমূলক কোনো প্রশ্নের উত্তর আমি দিবো না। আপনারা আমাকে যেকোনো প্রশ্ন করলে আমি জবাব দিবো। কিন্তু যে প্রশ্ন উসকানি তৈরি করে এমন প্রশ্ন করবেন না।

এরপর শিল্পকলায় নাটক বন্ধ করা উগ্রবাদী অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে ফারুকী বলেন, আমি বিষয়টা জানি। তবে একটা বলতে চাই এই সরকার কখনো শিল্পের জন্য বাঁধা হয়ে দাঁড়ায়নি এবং কখনো বাঁধার কারণ হয়ে দাঁড়াবে না। তবে পাশাপাশি কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যারা শিল্পের চর্চা করেন তাদেরও কিছু দায়িত্ব আছে। যেমন আমরা সবাই জানি জুলাইতে দেশে গণহত্যা হয়েছে এমন না যে কেবল সরকার পতন হয়েছে। যদি জনতা বিজয়ী না হতো তাহলে আমি আজ এখানে থাকতাম না জেলে থাকতাম। এমন আমাদের অনেকের সঙ্গেই হতো। যারা জুলাইতে গণহত্যা চালিয়েছে সরকার তাদেরও বিচার করবে। যারা সরাসরি এটার সঙ্গে জড়িত ছিল তাদের বিচার হবে। এখন হত্যার সঙ্গে যুক্ত অপরাধীকে বাঁচানোর জন্য যারা ফিফথ হ্যান্ড অপরাধীরা যদি বিশৃঙ্খলা তৈরি করে তাহলে সেটা সামগ্রিকভাবে সংস্কৃতির জন্য ভালো কিছু না।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে রোববার (১০ নভেম্বর) শপথ নিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার সঙ্গে সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন আরও দুজন— প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews