শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

বামনায় ডাকাতকে চিনে ফেলায় বৃদ্ধাকে হত্যা

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২.২৩ পিএম
  • ৩৭২ বার সংবাদটি পড়া হয়েছে
বরগুনা লোগো, ফাইল ছবি

বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় ডাকাতদল ওই প্রবাসীর বৃদ্ধ মাকে শ্বাসরোধ করে হত্যা করে মালামাল লুটে নেয়। নিহত ওই বৃদ্ধার নাম মোসা. ফাতিমা বেগম (৬৮)। তিনি ওই গ্রামের খোরশেদ জমাদ্দারের স্ত্রী।

১৩ নভেম্বর বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি ডাকাতির সময় চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত ফাতেমা বেগমের দুই ছেলেই সৌদি প্রবাসী। গ্রামের বাড়িতে শতবর্ষী স্বামীর সঙ্গে একাই থাকতেন ফাতেমা বেগম। রাতে ডাকাত দলের সদস্যরা বাড়িতে গিয়ে দরজা খুলতে বললে কিছু না বুঝেই ঘরের দরজা খুলে দেন। পরে ঘরে প্রবেশ করে ডাকাতি করার সময় ডাকাতদের চিনে ফেলায় ফাতেমা বেগমকে হত্যা করে পালিয়ে যান ডাকাতরা।

নিহত ফাতেমা বেগমের ছোট ভাই রফিকুল ইসলাম বলেন, রাত ৯টার সময়ও বোনের সঙ্গে আমার বড় ভাইয়ের মোবাইল ফোনে কথা হয়। পরে রাত ৩টার দিকে খবর পাই ডাকাতের হাতে আমার বোন নিহত হয়েছেন। এলাকায় কারো সঙ্গে কোনো প্রকার ঝামেলা ছিল না বলেও জানান তিনি।

নিহতের ভাইয়ের ছেলে আবু জাফর বলেন, আমার ফুপুর দুই ছেলে সৌদি প্রবাসী। বাড়িতে তেমন কেউ না থাকার সুযোগে ঘরে টাকা-পয়সা ও দামি মালামালসহ স্বর্ণালংকার থাকতে পারে এমন চিন্তায় ডাকাতরা হামলার ঘটনা ঘটাতে পারে।

নিহতের স্বামী খোরশেদ জমাদ্দার জানায়, ডাকাতদের মধ্যে একজন ঘরের দরজায় নক করে। তখন তার স্ত্রী দরজা খুলে দিলে ডাকাতরা ঘরে ঢুকে পড়ে। এসময় তার স্ত্রী ডাকাতদের চিনে ফেলায় তারা শতবর্ষী খোরশেদ জমাদ্দারকে বেঁধে তার স্ত্রীকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। পরে ডাকাত দল ঘরের আলমারি ভেঙ্গে মূল্যবান মালামাল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। তবে কি পরিমাণ মালামাল ও স্বর্ণালঙ্কার লুট হয়েছে তা এখনো নিরুপন করা সম্ভব হয়নি।

দুপরে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন, ডিবি ও সিআইডির টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে গোয়েন্দা শাখা ও পুলিশের দুটি টিম কাজ শুরু করছে। এছাড়াও ভুক্তভোগী পরিবারের কেউ থানায় অভিযোগ জানালে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews