রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

পাকিস্তান থেকে কি পণ্য এলো জাহাজে?

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১১.১৩ পিএম
  • ২৫২ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা: ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধের পর প্রথম কোনো পণ্যবাহী কোনো জাহাজ পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে। পাকিস্তানের করাচি থেকে আসা জাহাজে চট্টগ্রাম বন্দরে এসেছে ২৯৭ টিইইউ’স পণ্য। যার ১১৫ টিইইউ’স টেক্সটাইলসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ।

৬১১ টন পেঁয়াজ আনা হয়েছে ৪২ টিইইউ’স রেফার কনটেইনারে। ১৪ টিইইউ’স কনটেইনারে আলু আমদানি হয়েছে ২০৩ টন। খনিজ পদার্থ ডলোমাইট রয়েছে ৪৬ কনটেইনারে। এসেছে ৩৫ টিইইউস চুনাপাথর। ৬ কনটেইনারে ম্যাগনেশিয়াম কার্বোনেট আনা হয়েছে। কাচশিল্পের কাঁচামাল ভাঙা কাচ ১০ কনটেইনারে। শতভাগ রপ্তানিমুখী পোশাকশিল্পের কাঁচামাল কাপড়, রং ইত্যাদি আছে ২৮ কনটেইনারে। একটি কনটেইনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ।

চট্টগ্রাম বন্দর, কাস্টমস, আমদানিকারকসহ বিভিন্ন সূত্রে এসব বিষয় জানা গেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম বন্দর আইএসপিএস কোড মেনে চলা একটি আন্তর্জাতিক বন্দর। আমদানিকারকরা এলসির মাধ্যমে পণ্যচালান জাহাজের মাধ্যমে বন্দরে আনবেন। স্ক্যানিংসহ কাস্টম হাউসের নিয়মকানুন মেনে পণ্য খালাস নেবেন তারা। করাচি থেকে আসা পণ্যের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পানামা পতাকাবাহী YUAN XIANG FA ZHAN নামের কনটেইনার জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম পৌঁছে সোমবার (১১ নভেম্বর)। জাহাজটিতে ৩২৮ বক্স কনটেইনারে ৩৭০ টিইইউ’স (২০ ফুট হিসেবে) কার্গো চট্টগ্রাম বন্দরে আনলোড হয়েছে। পরদিন জাহাজটি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। চট্টগ্রাম বন্দরে আনলোড হওয়া পণ্যের মধ্যে কী আছে, ওজন কত, শুল্ক কত এসব কাস্টমস জানবে। আমরা শুধু কনটেইনার প্রতি বন্দরের চার্জ, স্টোর রেন্ট এগুলো আদায় করবো এবং খালাস না হওয়া পর্যন্ত কনটেইনারগুলো বন্দরের জিম্মায় রাখবো।

সূত্র জানায়, ওই জাহাজে সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৭৩ একক কনটেইনার। এর মধ্যে রয়েছে খেজুর, জিপসাম, স্ক্র্যাপ, মার্বেল ব্লক, কপার ওয়্যার, রেজিন ইত্যাদি পণ্য। শুধু একটি কনটেইনারে এসেছে মদ (হুইস্কি, ভদকা ও ওয়াইন)।

দুবাইভিত্তিক কনটেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ‘ফিডার লাইনস ডিএমসিসি’ কয়েকটি দেশের বন্দরকে নতুন রুটে যুক্ত করেছে। জাহাজটি প্রথমে সংযুক্ত আরব আমিরাত হয়ে পাকিস্তানের করাচি বন্দরে আসবে। এরপর চট্টগ্রাম বন্দরে আসবে। আবার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হয়ে আবার দুবাই চলে যাবে।

জাহাজটির স্থানীয় এজেন্ট রিজেন্সা লাইন্স লিমিডেটের একজন কর্মকর্তা জানান, জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম এসেছে। চট্টগ্রাম থেকে কয়েকটি দেশের বন্দর ঘুরে আবার দুবাই যাবে। আশাকরি এ রুটে জাহাজটি নিয়মিত চলবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews