শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

জলবায়ু ন্যায্যতার দাবিতে পাথরঘাটায় সাইকেল র‍্যালি

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৬.৩৫ পিএম
  • ৩২২ বার সংবাদটি পড়া হয়েছে

ইব্রাহীম খলীল, পাথরঘাটা।

বরগুনার পাথরঘাটায় জলবায়ু অর্থায়ন ও ক্ষতিপূরণের দাবিতে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে কালমেঘা-কাকচিড়া সড়ক প্রদক্ষিণ করে মাধ্যমিক বিদ্যালয় গিয়ে শেষ হয়।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে এ সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও অর্থায়ন বৃদ্ধি করা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করা, জলবায়ুর ন্যায্যতা দাবি করা হয়।

র‍্যালি শেষে বক্তব্য রাখেন, কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক মো. বেলাল হোসেন, সৈয়দ ফজলুল হক কলেজের অধ্যক্ষ জিয়াউল করিম, মাইনুল ইসলাম রেজা, যুব ফোরামের সভাপতি সিফাত খান, সাংবাদিক শাকিল আহমেদ, কাজী সাকিব, রেড ক্রিসেন্টের উপজেলা টিম লিডার জুবায়ের আহমেদ, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন।

শফিকুল ইসলাম খোকন বলেন, যখন বাংলাদেশে আমরা জলবায়ু ন্যায্যতার কথা বলছি তখন আমাদের কথাগুলো আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনে পৌঁছে যাচ্ছে। আমরা পশ্চিমা উন্নত দেশগুলোর উন্নয়নের ফলাফল ভোগ করছি। আমরা আমাদের কারণে ক্ষতিগ্রস্ত হইনি, তাদের উন্নয়নের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছি। ফলে তাদের দ্বারা হওয়া ক্ষতির পূরণ তাদেরকেই করতে হবে। আর তা ঋণ হিসেবে নয়, জলবায়ু তহবিলে নিঃশর্ত ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে। আমরা দয়া বা অনুগ্রহ চাই না, আমাদের ন্যায্য অধিকার চাই।

শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের সচেতনসহ এগিয়ে আসতে হবে। এখনই যদি তরুণ এ বিষয়ে সচেতন না হয় তাহলে আমাদের দুঃখ সামনে দিন দিন বাড়বে।

 

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews