শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ২.৪৯ পিএম
  • ৩৩৭ বার সংবাদটি পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়ি ভাঙচুর করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তিনি বাদী হয়ে থানায় মামলা দিতে গেলে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে, বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে একটি গ্রুপ বিচ্ছিন্ন হয়ে উপজেলা সদরে তার বাসভবনে হামলা করেন।

জানা গেছে, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের গত জানুয়ারির সংসদ নির্বাচনের আগমুহূর্তে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হন। এ নিয়ে রাজাপুর উপজেলা বিএনপির লোকজনের মধ্যে ক্ষোভ রয়েছে।

বৃহস্পতিবার ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম রাজাপুরে আসছেন- এমন আগাম খবরে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে একটি গ্রুপ উপজেলা সদরে শাহজাহান ওমরের বাসভবনে হামলা করেন। এ সময় ইটপাটকেল ছুড়ে জানালার গ্লাস ভাঙচুর করা হয়।

পরে সকাল পৌনে ৯টার দিকে শাহজাহান ওমর গাড়ি নিয়ে রাজাপুরে ঢুকতে উপজেলার সীমান্ত বাড়ইবাড়ি এলাকা অতিক্রম করে উত্তর পিংড়ি এলাকায় পৌঁছালে তার গাড়ি ভাঙচুর করা হয়। এতে শাহজাহান ওমরও আহত হন। আহতাবস্থায় গ্রামের মধ্য দিয়ে প্রান্তিক পথ ঘুরে সাংগর গ্রামের বাড়িতে অবস্থান নেন তিনি। কিছুক্ষণ পরে সাড়ে ১০টার দিকে রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাইরে থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখেন। এ সময় কাঁঠালিয়া থানার একটি মামলায় শাহজাহান ওমরকে গ্রেফতার করে পুলিশ।

ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, আমি সাংগর গ্রামের বাড়িতে বোনের কবরস্থানে কাজ করানোর জন্য আসার পথে হামলার শিকার হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করে ব্যবহারের অনুপোযোগী করা হয়েছে। আমাকেও আহত করেছে। ইচ্ছে ছিল বাড়ির কাজ শেষ করে লেবুখালী ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেব। কিন্তু এখন তো আমার গাড়ি নেই, কীভাবে সেখানে যাব? আমি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজাপুর থানায় এসেছিলাম মামলা দিতে। পুলিশ আমাকে কাঁঠালিয়া থানার একটি মামলায় গ্রেফতার করলো। কিন্তু আমার নামে মামলা আছে, তা জানতাম না।

অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম জানান, সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। তার নামে কাঁঠালিয়া থানায় একটি নিয়মিত মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews