রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

ডিআরইউ-এর নতুন সভাপতি সালেহ, সম্পাদক সোহেল

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৮.১২ পিএম
  • ১৯৭ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ২০২৫ সালের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন।

দ্বিতীয় অবস্থানে থাকা মুরসালিন নোমানীর চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তিনি মোট ভোট পেয়েছেন ৮০১টি।

এদিকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল। তিনি মোট ভোট পেয়েছেন ৫৪৫ ভোট।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয় বিকেল ৫টায়। দিনভর উৎসবমুখর পরিবেশে সাধারণ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষ হওয়ার একঘণ্টার মধ্যে ভোটের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি।

সোয়া ৬টার দিকে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক এম এ আজিজ।

ডিআরইউ নির্বাচনে এবার সভাপতি পদে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন তিন জন। তাদের মধ্যে এর আগের দুইবার নির্বাচিত সভাপতি বাসসের চিফ রিপোর্টার মুরসালিন নোমানী ৪৯৬ ভোট পেয়ে দ্বিতীয়, শরিফুল ইসলাম (বিলু) ১০২ ভোট পান। নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকন সর্বোচ্চ ৮০১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।

সহসভাপতি পদে গাযী আনোয়ার ও ওসমান গণি বাবুল প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে গাযী আনোয়ার ৬৯৮ পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হোন।

সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে আব্দুল্লাহ আল কাফি ২৮৯ ভোট, মাহমুদুল হাসান ২১০ ভোট, শাহনাজ শারমীন ৩৬৪ ভোট পান। সর্বোচ্চ ৫৪৮ ভোট পেয়ে নির্বাচিত হোন।

যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল ভোট পান ৬৪৪ ভোট, নাদিয়া শারমিন ৭২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে এম এম জসিম ৪২৬ ভোট, এস এম মিজান ২৯৩, সৈয়দ সাইফুল ইসলাম ১০১ ভোট পান। সর্বোচ্চ ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হন আবদুল হাই তুহিন।

দপ্তর সম্পাদক পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। এ পদে কিরণ শেখ ভোট পান ৬৫৬ ভোট, তবে রফিক রাফি ৬৮৩ ভোট পেয়ে নির্বাচিত হোন।

নারী বিষয়ক সম্পাদক পদে ফারহানা হক নীলা ভোট পান ৪০১। সর্বোচ্চ ৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হন রোজিনা রোজী।

প্রচার প্রকাশনা পদে মো. মোহসিন হোসেন ভোট পান ৫৩৬, ৭৮২ ভোট পেয়ে নির্বাচিত মিজান চৌধুরী।

তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে দেলোয়ার হোসেন মহিন ৫৮৪ ভোট পান, মো. শরিফুল ইসলাম ৬৩২ ভোট পেয়ে নির্বাচিত হন।

ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা ৫২৫ ভোট পান মজিবুর রহমান ৭৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির) সর্বোচ্চ ৯২৭ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন। ৮৩৪ ভোট পেয়ে দ্বিতীয় হন আক্তারুজ্জামান, ৭৬৬ ভোট পেয়ে তৃতীয় বোরহান উদ্দীন, ৭০৯ ভোট পেয়ে আমিনুল হক ভূঁইয়া চতুর্থ, ফারুক আলম ৬৩৬ ভোট পেয়ে পঞ্চম, ৫০৬ ভোট পেয়ে সুমন চৌধুরী ষষ্ঠতম ও সলিম উল্ল্যাহ (এসআই সলিম) ৪০৬ ভোট পেয়ে সপ্তম স্থান অধিকার করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খান ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews